
ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৭৩
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৩৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
চরচা ডেস্ক

বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপ। আগামী বছরের ২১ জানুয়ারি থেকে টুর্নামেন্টের খেলা শুরু হবে।
দুই দেশের মোট চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
আজ বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।
উদ্বোধনী দিনে মাঠে নামবে আটটি দল। সিলেট ও মুলপানিতে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা ও দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচগুলো।
উদ্বোধনী দিন অর্থাৎ ২১ জানুয়ারি সিলেটে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।
সূচি অনুযায়ী আগামী ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ফাইনাল। এ ছাড়া, ৪ ফেব্রুয়ারি দুই সেমিফাইনালও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
সেমিফাইনাল ও ফাইনালের জন্য শুধু রিজার্ভ ডে (বিকল্প দিন) রাখা হয়েছে।
বাংলাদেশে সিলেট ও চট্টগ্রামে ম্যাচ আয়োজন করা হবে। অন্যদিকে নেপালের মুলপানি ও কীর্তিপুরে ম্যাচ অনুষ্ঠিত হবে। নেপালের এই দুই ভেন্যুতে গ্রুপ পর্বের ম্যাচের পাশাপাশি সুপার সিক্সের কয়েকটি ম্যাচও হবে।
বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজেরিয়া।
বাংলাদেশ গ্রুপ পর্বের তিনটি ম্যাচই সিলেটে খেলবে। উদ্বোধনী দিনে আরব আমিরাতের মুখোমুখি হওয়ার পর ২৩ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২৫ জানুয়ারি নাইজেরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
অন্যদিকে দুবারের চ্যাম্পিয়ন ভারত রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপের অন্য দল আয়ারল্যান্ড, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ।
‘বি’ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, সামোয়া ও দক্ষিণ আফ্রিকা।
‘ডি’ গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।
২৬ জানুয়ারি শেষ হবে গ্রুপ পর্বের খেলা। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল সুপার সিক্স পর্বে উঠবে। সেখানে ‘এ’ ও ‘ডি’ গ্রুপ থেকে উত্তীর্ণ দলগুলো একটি গ্রুপে এবং ‘বি’ ও ‘সি’ গ্রুপ থেকে উত্তীর্ণ দলগুলো অন্য গ্রুপে খেলবে।
সুপার সিক্সে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম আসরের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এরপর ২০২৫ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় আসরেও শিরোপা ধরে রাখে ভারত। সেবার ফাইনালে তারা দক্ষিণ আফ্রিকাকে হারায়।
বাংলাদেশ দুই আসরেই সুপার সিক্স পর্বে উঠেছিল। তবে এখন পর্যন্ত কোনো আসরেই সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।
বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে নারী অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু আগামী ২১ জানুয়ারি
পার্টি থেকে আয়ের ‘৭০% পেতেন’ সেই ডিআইজি
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, কূটনৈতিক মিশনের জবাবদিহি চায় এইচআরএফবি
ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৭৩
সরকারি প্রটোকল ‘ভাঙার দায়ে’ রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৭৩
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৩৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

সরকারি প্রটোকল ‘ভাঙার দায়ে’ রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি
সরকারি প্রটোকল ও প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে বিমানবন্দরে বিদায় অভ্যর্থনা পর্বে নির্ধারিত নিয়ম ভঙ্গ করায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রশাসনিক

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস মামলায় গ্রেপ্তার আরও ১
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষাটি গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় তা স্থগিত করা হয়।

যশোরে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি, যুবককে খুঁজছে পুলিশ
স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রভাব বিস্তার ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করেছেন শরিফুল। জনসমক্ষে এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।