
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
সিলেটে পরিবহন ধর্মঘট ডাকা নিয়ে বিপরীতমুখী অবস্থান নিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। এক অংশ ধর্মঘটের পক্ষে থাকলেও অন্য অংশ বিপক্ষে অবস্থান নিয়েছে।
আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ।
তবে এ কর্মবিরতির সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে ঘোষণা দিয়েছে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন।
পরিবহন মালিক সমিতির সিলেটের আহ্বায়ক লোকমান আহমদ বলেন, “সরকারকে বেকায়দায় ফেলতে এ ধর্মঘট ডাকা হয়েছে।”
জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন নেতারা জানান, ঘোষিত কর্মবিরতিতে তারা অংশ নেবেন না।
অন্যদিকে, তিন দফা দাবি আদায়ে কর্মবিরতি সফল করতে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
গতকাল শনিবার সন্ধ্যায় জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি ইফতেখার আহমেদ সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, আগামীকাল সোমবারের ঘোষিত কর্মসূচি আদালত অবমাননার শামিল বলে তারা মনে করেন। সে সময় সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতারা।
অন্যদিকে, গতকাল শনিবার দুপুরে জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় সভায় নেতারা বলেন, তিন দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সভায় সোমবার ভোর ৬টা থেকে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।
তিন দফা দাবি হলো - জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলামসহ শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার; সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের স্থান নিশ্চিত করা এবং ট্রাক-পিকআপের মালামাল ইজিবাইক ও টমটমে পরিবহন বন্ধসহ নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার; পাশাপাশি সিএনজি চালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর প্রদান।
শ্রমিক নেতাদের দাবি, কদমতলী টার্মিনালে একটি ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে দায়ের করা মামলায় ইউনিয়নের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।