Advertisement

শ্রমমন্ত্রী হাসপাতালে

শ্রমমন্ত্রী হাসপাতালে
আরিফুল হক চৌধুরীর খোঁজখবর নিতে বিকেলে মাউন্ট এডোরা হাসপাতালে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: চরচা

সিলেট গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম করায় আজ শুক্রবার সকালে তাকে নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

জানা যায়, সকালে কোম্পানীগঞ্জে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা ও শরীরে ঝিমঝিম অনুভব করেন আরিফুল হক। এ অবস্থার কারণে পূর্ব নির্ধারিত কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা সফরও বাতিল করেন তিনি।

মন্ত্রীর সফরসঙ্গী সোহেল আহমদ বলেন, “শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় স্যারকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শে তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।”

আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠ একজন বলেন, ঢাকায় থাকার সময়েই মন্ত্রী অসুস্থবোধ করেন। তারপরও সিলেটে মন্ত্রীর নির্বাচনী এলাকার পূর্বনির্ধারিত সফর বাতিল করেননি। কিন্তু সফরকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে তিনি এখন অনেকটা সুস্থবোধ করছেন।

Advertisement

আরিফুল হক চৌধুরীর খোঁজখবর নিতে বিকেলে মাউন্ট এডোরা হাসপাতালে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।