Advertisement

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে নারীর মৃত্যু

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে নারীর মৃত্যু
জাতীয় বার্ন ইনস্টিটিউট। ছবি: বাসস

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাসের লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ পাঁচজনের মধ্যে সাবা (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

Advertisement

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ অন্য চারজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে সাবার এক বছর বয়সী ছেলে আরএস রহমানের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গেছে।

চিকিৎসক জানান, দগ্ধ অন্যরা হলেন আবদুর রহমান তার শরীরের ৬ শতাংশ পুড়ে যাওয়ার পাশাপাশি শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। সানজিদার ৩৭ শতাংশ দগ্ধ হয়েছেন এবং তারও শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। সামসুন নাহারের ৪০ শতাংশ দগ্ধ হয়েছেন এবং তারও শ্বাসনালিতে আঘাত রয়েছে।

Advertisement

সুলতান মাহমুদ শিকদার আরও জানান, নিহত সাবা ছাড়া চিকিৎসাধীন চারজনের মধ্যে শিশুসন্তান আরএস রহমানসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।