Advertisement

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন
ছবি: চরচা গ্রাফিক্স

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দিয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস।

Advertisement

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার চরচাকে এ তথ্য নিশ্চিত করেন।

শাহজাহান শিকদার বলেন, “আমরা খবর পেলেও নিরাপত্তার কারণে যেতে পারছিলাম না। পরে দুপুর ২টায় মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট পৌছায়।” তবে থানার কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।