
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা প্রতিবেদক

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমিয়ে আনতে সরকার একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
আজ রোববার ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিকটিমস ২০২৬’ উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে ‘রোডক্র্যাশে নিহত ও আহতদের স্মরণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতে করণীয়’ শীর্ষক এই সভার আয়োজন করে।
সভায় শিমুল বিশ্বাস বলেন, “রোডক্র্যাশে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সরকার একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছে। আইনটি কার্যকর হলে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি উদ্ধারকাজে এগিয়ে আসা সাধারণ মানুষদের আইনি সুরক্ষা দেওয়া সম্ভব হবে।”
এ ছাড়া তিনি পরিবহন শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সরকারি ট্রাস্ট ফান্ডের সহায়তার বিষয়টি ব্যাপকভাবে প্রচারের তাগিদ দেন, যাতে ভুক্তভোগীরা সময়মতো যথাযথ সহায়তা পান।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (রোড সেফটি) মো. জিয়াউর রহমান, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কান্ট্রি কো-অর্ডিনেটর ডা. মো. শরিফুল আলম এবং সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ তাইফুর রহমান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের রোড সেফটি প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ওয়ালী নোমান। প্রবন্ধে বিআরটিএর তথ্য উদ্ধৃত করে জানানো হয়, দেশে সড়ক দুর্ঘটনায় ২০২৩ সালে ৫ হাজার ৩০৫ জন, ২০২৪ সালে ৫ হাজার ৪৮০ জন এবং ২০২৫ সালে ৫ হাজার ৪৮৯ জন প্রাণ হারিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৩ সালের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রতিবেদনের তথ্য তুলে ধরে মোহাম্মদ ওয়ালী নোমান জানান, ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২৩ শতাংশ বেড়েছে।
রোডক্র্যাশের কারণে দেশের স্বাস্থ্যখাতের ওপর তৈরি হওয়া চাপের চিত্র তুলে ধরে মূল প্রবন্ধে ২০২৪ সালের ‘এস্টিমেটিং হসপিটাল বার্ডেন অব রোড ট্রাফিক ইনজুরিস ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণার তথ্য উল্লেখ করা হয়। গবেষণা অনুযায়ী, দেশের হাসপাতালগুলোর মোট শয্যার গড়ে ১৬ দশমিক ২ শতাংশ রোডক্র্যাশে আহত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হয় এবং একজন রোগীকে গড়ে ১৬ দিন হাসপাতালে থাকতে হয়। এ সময়ে সরকারি ব্যয় বাদে রোগ নির্ণয়, ওষুধ, অস্ত্রোপচার, শয্যা, যাতায়াত এবং রোগীর স্বজনদের থাকা-খাওয়া বাবদ ব্যক্তি পর্যায়ে রোগীপ্রতি গড়ে ৩১ হাজার ৬৮৩ টাকা খরচ হয়।
এ প্রসঙ্গে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, রোডক্র্যাশে মৃত্যু ও গুরুতর আঘাতের বড় অংশই প্রতিরোধযোগ্য হওয়ায় নিরাপদ সড়কব্যবস্থা নিশ্চিত করা গেলে প্রাণহানি কমার পাশাপাশি স্বাস্থ্যসেবার ওপর চাপও উল্লেখযোগ্যভাবে কমবে।
আলোচনায় বক্তারা উল্লেখ করেন, রোডক্র্যাশ কেবল পরিবহন খাতের সমস্যা নয়, বরং এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় উন্নয়নের জন্যও বড় চ্যালেঞ্জ।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।