Advertisement

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় যুবক নিহত
প্রতীকী ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় মিনিবাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

Advertisement

আজ সোমবার সকাল ১০টার দিকে পটিয়া কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত যুবকের নাম মো. ফারেজ (২১)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শাহাজী পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে। আহত মো. রামিন নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনিও শাহাজী পাড়ার বাসিন্দা।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চরচাকে বলেন, “কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি মিনিবাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ফারেজ মারা যান।”

হারুনুর রশিদ বলেন, পুলিশ বাসটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন।