ads

সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, চার বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, চার বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস
ছবি: ইউএনবি

দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এ ছাড়া, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সম্পর্কিত