
এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইস্যুতে ঐক্যের আগে সরকারের তরফ থেকে তাদের দাবির বিষয়ে ‘রাজনৈতিক সমঝোতা’ চায় জামায়াতে ইসলামী। একে দাবি আদায়ে এক ধরনের ‘দেন দরবার’ বলা যেতে পারে। এ জন্য আওয়ামী লীগ ইস্যুতে সরকার ব্যর্থতার দায় স্বীকার করে সহযোগিতা চাইলে জামায়াত রাজপথে কর্মসূচি দেবে- এমন বক্তব্যও আসছে দলটির নেতাদের পক্ষ থেকে।
২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত শেখ হাসিনার ডিসেম্বরে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত। এই প্রেক্ষাপটে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুনসহ নানা ধরনের সহিংসতা বেড়েছে। এ অবস্থায় চলমান লংমার্চ কর্মসূচি স্থগিত করে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। নতুন কোনো কর্মসূচিও ঘোষণা করেনি দলটি।
তবে এ জন্য সুনির্দিষ্ট কর্মসূচি না দিলেও তার জন্য প্রস্তুতি নিয়ে রাখার কথা বলছেন জামায়াত নেতারা। অবস্থাদৃষ্টে এও মনে হচ্ছে, এখনই বড় আন্দোলনের প্রস্তুতি নিতে চায় না দলটি।
বিষয়টি বিশ্লেষণে বলা যায়, ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে ‘ডেটলাইন’ দিয়ে রেখেছে, সে বিষয়ে ‘ঐক্যের জন্য’ সরকারের সঙ্গে ‘দরকষাকষি’ করতে চায় দলটি। সরকারের ওপর আওয়ামী লীগ বিষয়ে চাপ সৃষ্টি হলে সেটাকে নিজেদের দাবি বাস্তবায়নে ব্যবহার করে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায় দলটি। এ জন্য জোটের শরিক দলগুলোকেও সঙ্গে চাইছে জামায়াত।
গতকাল রোববার জামায়াত জোটের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ সরকারকে ব্যর্থতায় দায় স্বীকার করার আহ্বান জানান। সরকারের সঙ্গে বিরোধীরা ঐক্যবদ্ধ হবে কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকার যদি বলে, ‘আমরা ফেল করলাম আসেন’, তখন তো আর জাতির প্রয়োজনে বসে থাকা যাবে না।”
তবে এ ধরনের ঐক্যের ক্ষেত্রে পূর্বশর্তের বিষয়টিও ভেবে রেখেছে দলটি। জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেন, “জাতীয় ঐক্য করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন হবে ঐক্যের ভিত্তি।”
জাতীয় ঐক্যের প্রশ্নে জামায়াতের এই নেতা বলেন, “জাতীয় ঐক্য শুধু কথার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না। এর জন্য প্রয়োজন অভিন্ন নীতি, অঙ্গীকার ও কার্যকর পদক্ষেপ। গণভোটের গণরায় বাস্তবায়ন, সংস্কার পরিষদ গঠন, জুলাই গণহত্যার বিচার, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, গণতন্ত্রের বিকাশ এবং ফ্যাসিবাদী প্রবণতা প্রতিরোধকে জাতীয় ঐক্যের মৌলিক ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে। সরকার এসব বিষয়ে আন্তরিক ও কার্যকর উদ্যোগ গ্রহণ করলে ১১ দলীয় ঐক্য জাতীয় ঐক্যের বৃহত্তর আহ্বানে ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত।”
অর্থাৎ, দলটির চাওয়া পরিষ্কার- ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারের ওপর চাপ সৃষ্টি করা। সেই চাপের মুখে তাদের দাবি মেনে নিলে তবেই সরকারের সঙ্গে ঐক্য হবে।
সরকার থেকে প্রকাশ্য সহযোগিতার ডাক চায় জামায়াত
জামায়াতের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে যে হাতবোমা নিক্ষেপ, যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে, তা রাজনৈতিকভাবে প্রতিরোধে তারা প্রয়োজনে রাজপথে কর্মসূচি দেবে। তবে এ জন্য সরকারের কাছ থেকে সহযোগিতা চেয়ে প্রকাশ্য আহ্বান চায় দলটি।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর এক মহানগর নেতা চরচাকে বলেন, “সরকার যদি এসব নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে সে স্বীকার করুক। বিরোধী দলসহ সকল দলের কাছে সহযোগিতা চাক। তখন বিরোধী দল সহযোগিতা করবে। কিন্তু সরকার স্বীকারও করবে না, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ‘কয়েকটি ককটেল ফুটলে নাকি দেশের পরিস্থিতি খারাপ হয় না’, তার মানে ওনারা স্বীকারই করবেন না যে, পরিস্থিতি খারাপ। ওনারা স্বীকারই করবেন না যে, তারা ব্যর্থ। তো এমন পরিস্থিতিতে তাদের কেন বিরোধী দল নিজে থেকে সহযোগিতা করবে।” তিনি বলেন, “সরকার স্পষ্টভাবে বলুক যে, তাদের সহযোগিতা দরকার। তখন আমরা সহযোগিতা করব। তবে গোপনে নয়, প্রকাশ্যে সরকারকে এ বিষয়ে সহযোগিতা চাইতে হবে।”
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর নেতারা বলছেন, আওয়ামী লীগের এসব কার্যক্রম সরকারকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই মোকাবিলা করতে হবে। অথচ এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের দায়িত্বে অবহেলা রয়েছে বলেও তারা মনে করছেন। আওয়ামী লীগের বিষয়ে সরকারকে ‘অল আউট গেমে’ নামার পরামর্শ দিচ্ছেন তারা।
আজ সোমবার সকালে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করা জামায়াত আমির শফিকুর রহমান বলেন, “দেশের কোনো কোনো জায়গায় যা কিছু ঘটছে, তা অত্যন্ত উদ্বেগের বিষয়। কিন্তু এসব ঘটনার বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক। অনতিবিলম্বে সরকারকে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাতি দেখতে চায়, আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এ দেশে হবে না।”
বক্তব্যে একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দাবির পুনরুল্লেখ করেন জামায়াত আমির। তিনি বলেন, “গত চব্বিশের জুলাই বিপ্লবে এক হাজার ৪০০-এর অধিক শহীদ এবং হাজার হাজার আহতের বিনিময়ে অর্জিত এ বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। আমরা বরাবরই বলে আসছি, সংসদে আমাদের অবস্থান হবে একটি দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হয়ে সবসময় ভূমিকা রাখব। কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নে আমাদের যে দাবি, তাতে আমাদের অনড় অবস্থান অটুট থাকবে, ইনশাআল্লাহ।”
এর আগে গত মঙ্গলবার বিরোধী দলের সংসদীয় দলের বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে। সেখানেও বলা হয়- জামায়াতে ইসলামী রাজপথে নামবে, যদি সরকারের তরফ থেকে সহযোগিতা চাওয়া হয়। তার আগে তারা এই ইস্যুতে রাজপথে নামবে না; তবে প্রস্তুতি থাকবে।
এটা স্পষ্ট যে, সরকার ও বিরোধী দলের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে বেশ কিছু বিষয়ে সরকারের নেওয়া সিদ্ধান্তে তারা ক্ষুদ্ধ হয়েছে। তবে তারা চায় না তাদের পুরনো ‘জোট বন্ধু’ গণবিস্ফোরণে পতনের স্বীকার হোক। এ ক্ষোভের মূলে আছে নিকট অতীতে বিরোধী দলের কয়েকজন নেতাকে ‘গ্রেপ্তার ও হয়রানি’, প্রধানমন্ত্রী তারেক রহমানের তরফ থেকে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের আঁতাতের অভিযোগের মতো বিষয়গুলো।
জামায়াত নেতারা আগে থেকেই বলে আসছেন, রক্তপাতের মধ্যে দিয়ে যে আওয়ামী লীগের পতন হয়েছে, এর পর দলটির রাজনীতিতে পুনরাবির্ভাব সম্ভব নয়। তেমনটি হতে হলে তার জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। দলটির নেতারা মনে করেন, জামায়াতকে জড়িয়ে সরকারপ্রধান ও সরকারি দল থেকে যেভাবে বক্তব্য ছড়ানো হয়েছে, সেটাতে সরকারের কোনো লাভ হয়নি। এতে বরং আওয়ামী লীগের কিছুটা লাভ হয়েছে।
গত মঙ্গলবার সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছিলেন, “আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায়ও নিতে চাই না, আবার ব্যর্থ হতেও চাই না। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে। আমরাও বসে থাকব না।”
আওয়ামী লীগের বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও দলটির ঢাকার সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন চরচাকে বলেন, “সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, দুই-চারটা পটকা ফুটলে কিছুই হয় না। এর পর একজন তথ্য উপদেষ্টা বলছেন যে, আওয়ামী লীগের মিটিং করার অধিকার আছে। তো সরকার কোন দিকে যাচ্ছে?” তিনি বলেন, ‘‘সরকার যদি আমাদের সহযোগিতা চায়, তাহলে আমরা ভেবে দেখব- কী করা যায়। তবে আমরা আমাদের মতো কর্মসূচি দেব।”
গত শনিবার দলের এক অনুষ্ঠানে জামায়াত আমির শফিকুর রহমান বলেন, “ডিসেম্বর মাসজুড়ে আমাদের অনেকগুলো কর্মসূচি থাকবে। সেই কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলার জন্য আমরা আমাদের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব, ইনশাল্লাহ।” তবে তিনি বলেন, “কাউকে ঠেকানোর জন্য না, ঠেকানোর দরকারও পড়বে না।”
জামায়াত জোটের দাবি ৭ দফা, হুঁশিয়ারি এক দফার
বিভিন্ন সভা-সমাবেশে জামায়াতের নেতারা প্রয়োজনে আন্দোলন কঠোর করার ইঙ্গিত দিয়েছেন। গত ৩১ অক্টোবর কুষ্টিয়ায় ১১- দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, “সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে।” আর সরকারকে বিরোধী দলের সঙ্গে ঐক্য গড়তে তাদের দাবি মূলত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দিকেই।
জামায়াত নেতারা বলেছেন, বিরোধী দল সরকারের পতন চায় না। বিএনপি সরকার মেয়াদ শেষ করুক- এটা তারাও চান। তবে এ জন্য সরকারকে আরও শক্ত অবস্থানে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা প্রয়োজন। গণভোটের রায় বাস্তবায়নসহ অন্যান্য দাবি সরকার মেনে নিক, সেটিই তাদের চাওয়া।
এর বাইরে নিয়মিত রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে অঞ্চলভেদে স্থানীয় ইস্যু সাজাতে চায় জামায়াত। দলটির নেতারা মনে করছেন, সাধারণ মানুষের সংকট নিয়ে রাজপথে থাকলে সরকারের ওপর এমনিতেই চাপ বাড়বে। পাশাপাশি এর মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে দল সম্পৃক্ত হতে পারবে, যা ভবিষ্যৎ রাজনীতির পথ সুগম করবে।
দলটির নেতারা বলছেন, এখনই তারা বড় কোনো আন্দোলনে যেতে চান না। লংমার্চসহ ধারাবাহিক কর্মসূচিতে রাজপথে সক্রিয় থেকে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জনজীবনের সংকট নিরসনের দাবিতে সরকারের ওপর চাপ বজায় রাখতে চান তারা।
দলটি মনে করে, ডিসেম্বর ঘিরে সরকারের কর্মকাণ্ড ও জনজীবনের যে সংকট, তাতে সরকার আরও চাপে পড়তে পারে। তখন জামায়াতের যে দাবিগুলো আছে, সেগুলো বাস্তবায়নের পথেই সরকারকে ‘হাঁটাতে’ চায় তারা। দলটি চায়, সে পথে হেঁটে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে পদক্ষেপ নিক সরকার। আর এই চাওয়ার সঙ্গেই তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মোকাবিলায় তাদের পথে থাকা বা না থাকার প্রশ্নটিকে জড়িয়ে দিচ্ছেন।

এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।

‘গর্দান নামায়া দে’: র্যাপ গান ও ভিডিওতে আওয়ামীপন্থীদের অ্যাকাউন্টে সহিংসতার আহ্বান
দুপুরের পর সহিংসতা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ছড়িয়ে পড়ে। দুপুর ২টা থেকে সন্ধ্যার মধ্যে টুঙ্গিপাড়ার কয়েকটি স্থানে উপজেলা যুবদল কার্যালয় এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।

মানুষের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কাক!
‘বার্ডব্রেইন’ শব্দটি দিয়ে বোকামি বোঝানোর প্রচলিত ধারণা বৈজ্ঞানিকভাবে ক্রমেই অযৌক্তিক হয়ে উঠছে। কাকের মস্তিষ্ক আসলে প্রকৃতির তৈরি এক অত্যন্ত কার্যকর তথ্য বিশ্লেষণ ব্যবস্থা।

সরকার ও বড় করপোরেট ঋণের ওপরই ব্যাংকগুলো কেন নির্ভরশীল?
দেশের ব্যাংকগুলোর কাছ থেকে বেশি ঋণ পাচ্ছে সরকার ও দেশের বড় বড় শিল্পগ্রুপ। একদিকে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে সরকার, অন্যদিকে বড় শিল্পগ্রুপগুলো ব্যাংকঋণের বড় একটা অংশ নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না। কিন্তু কেন ব্যাংকগুলো এই দুই খাতের