
বরিশালে যাত্রী নিয়ে পুকুরে বাস, একজনের মরদেহ উদ্ধার
বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় স্থানীয়রা আব্দুল মালেক (৫৫) নামে এক যাত্রীর লাশ উদ্ধার করেছেন। আহত হয়েছে বেশ কয়েকজন।
চরচা ডেস্ক

বর্তমান বিএনপি সরকারকে ‘নতুন স্বৈরাচার’ বলে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা থেকে রংপুর লংমার্চে টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস রোডে অনুষ্ঠিত পথসভায় এসব মন্তব্য করেন জামায়াত আমির।
জামায়াত আমির বলেন, ‘‘নতুন স্বৈরাচারের জন্য আমরা জীবন দিইনি। নতুন স্বৈরাচারে পথে হাঁটা সরকার আমাদের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পর দ্বিতীয় কর্মসূচি দেখ বিভিন্ন কথা বলতে শুরু করেছে। সরকার গণভোটে হ্যাঁ-তে ভোট দেওয়া ৭০ শতাংশ মানুষের সাথে প্রতারণা করেছে রায় বাস্তবায়ন না করে।’’
বিএনপির সমালোচনা করে শফিকুর বলেন, ‘‘তারা নির্বাচনের আগে বলেছিল জুলাই সনদ বাস্তবায়ন করবে। তারা এখন জুলাই সনদ কেন বাস্তবায়ন করছেন না। কেন গণভোটের গণরায় বাস্তবায়ন করছেন না। বিএনপি জাতির সাথে প্রতারণা করছেন।’’
এর আগে শনিবার সকালে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ শুরু হয় ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশের মাধ্যমে।
এরপর, সকাল ১০টায় গাজীপুরের ভোগরা বাইপাসের এক পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘‘আমাদের এ লংমার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা দলীয় দাবি নিয়ে আন্দোলনে নামিনি। আমরা গণভোটের গণরায় নিশ্চিতের দাবিতে আন্দোলনে নেমেছি।’’
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে ওই পথসভায় শফিকুর রহমান বলেন, ‘‘বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে।’’ এসময় তিনি আন্দোলন সফল করতে জনগণের প্রতি আহ্বান জানান।
টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস রোডের পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেন, ‘‘বাংলাদেশে নতুন স্বৈরাচার বসেছে। সামনে আমাদের কঠিন লড়াই। গত সাতমাসে পদে পদে দলীয়করণ করা হয়েছে। কথা ছিল দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদমুক্ত, চাঁদাবাজমুক্ত হবে বাংলাদেশ। কিন্তু কর্মসংস্থা হচ্ছে শুধু ছাত্রদল ও যুবদলের। আমরা এমন বাংলাদেশ হতে দেব না।’’
বরিশালে যাত্রী নিয়ে পুকুরে বাস, একজনের মরদেহ উদ্ধার
ককটেল বিস্ফোরণের পর রাজধানীতে কড়া নিরাপত্তা, দুই শতাধিক চেকপোস্ট
হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সাথে পদত্যাগ করবেন, তারেক রহমানকে প্রশ্ন নাহিদের
‘প্রসেসে ভুল ছিল বলে আজকে গণভোট বিতর্কের মধ্যে পড়েছে’
‘ব্রিকস আন্তর্জাতিক লেনদেনের একটা নতুন পেমেন্ট সিস্টেম তৈরি করতে যাচ্ছে’

বরিশালে যাত্রী নিয়ে পুকুরে বাস, একজনের মরদেহ উদ্ধার
বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় স্থানীয়রা আব্দুল মালেক (৫৫) নামে এক যাত্রীর লাশ উদ্ধার করেছেন। আহত হয়েছে বেশ কয়েকজন।

ককটেল বিস্ফোরণের পর রাজধানীতে কড়া নিরাপত্তা, দুই শতাধিক চেকপোস্ট
রাজধানীর ৯টি স্থানে গতকাল বিকেল থেকে রাত ১১টা নাগাদ ককটেল বিস্ফোরণ এবং দুটি স্থানে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনার পর মহানগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়েছে।

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সাথে পদত্যাগ করবেন, তারেক রহমানকে প্রশ্ন নাহিদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতা থেকে চলে যাওয়ার রাস্তা প্রধানমন্ত্রী তারেক রহমানকেই বাছাই করতে হবে। তিনি বলেছেন, তারেক রহমান হেলিকপ্টারে পালিয়ে দেশ থেকে যাবেন, নাকি সম্মানের সাথে ক্ষমতা থেকে পদত্যাগ করবেন তা নিজেকেই ঠিক করতে হবে।

খুলনায় চুরির অভিযোগে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে’ পিটিয়ে হত্যা
খুলনা নগরীতে চুরির অভিযোগে আজমল ওরফে আযম (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, নিহত আজমল নর্দান বিশবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।