Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

ইউক্রেনে রাজপথে কেন বিক্ষোভকারীরা?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৯: ৫৫
ইউক্রেনে রাজপথে কেন বিক্ষোভকারীরা?

ইউক্রেনের বিতর্কিত মন্ত্রিসভা পুনর্গঠনের পর সৃষ্ট রাজনৈতিক সংকটের মধ্যে বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে পুনর্বহালের দাবিতে অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা করেছে কিয়েভের বিক্ষোভকারীরা। তারা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি ফেদোরভকে পুনরায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বান জানান।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে এই বিক্ষোভ চরমে পৌঁছায়। তখন হাজারো ইউক্রেনীয় রাস্তায় নেমে ফেদোরভকে পুনর্বহাল এবং তৎকালীন সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কিকে অপসারণের দাবি জানায়। বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ ছিল, সিরস্কি সেনাসদস্যদের জীবনের প্রতি যথেষ্ট গুরুত্ব দেননি এবং সেনাবাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়াও বাধাগ্রস্ত করেছেন।

জেলেনস্কি পরে সিরস্কির পরিবর্তে সম্মানিত সামরিক কমান্ডার মিখাইলো দ্রাপাতিকে সেনাপ্রধান নিয়োগ দিলেও গতকাল শুক্রবার শত শত মানুষ আবারও প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে জড়ো হয়ে আন্দোলন চালিয়ে যায়।

Advertisement
Advertisement
Advertisement

বিক্ষোভকারীরা স্লোগান দেয়, “আমরা দাঁড়িয়েছিলাম, আমরা দাঁড়িয়ে আছি, এবং আমরা দাঁড়িয়েই থাকব।”

বিক্ষোভের অন্যতম আয়োজক ও সাবেক সেনাসদস্য দিমিত্রো কোজিয়াতিনস্কি রয়টার্সকে বলেন, “মানুষ যতদিন প্রয়োজন, ততদিন এই আন্দোলন চালিয়ে যেতে প্রস্তুত।”

এর আগে জেলেনস্কি বলেছিলেন, সেনাপ্রধান সিরস্কির সঙ্গে অমীমাংসিত দ্বন্দ্বের কারণেই ফেদোরভকে অপসারণ করা হয়েছে। তিনি ফেদোরভকে প্রতিরক্ষা উদ্ভাবনবিষয়ক উপপ্রধানমন্ত্রীর পদসহ কয়েকটি দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন।

তবে ৩৫ বছর বয়সী ফেদোরভ প্রকাশ্যে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ফেদোরভ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি দমনে এবং সংস্কারে ভূমিকার জন্য প্রশংসিত। তার ভাষ্য, প্রস্তাবিত কোনো পদেই প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়ার মতো কার্যকর ক্ষমতা নেই।

কোজিয়াতিনস্কি বলেন, “আমাদের শুধু প্রতীকী ফেদোরভ দরকার নয়। আমাদের দরকার তরুণ সংস্কারক ফেদোরভকে। কিন্তু প্রেসিডেন্ট যে পদগুলোর প্রস্তাব দিয়েছেন, সেগুলোতে পর্যাপ্ত প্রভাব বা সংস্কার বাস্তবায়নের প্রয়োজনীয় ক্ষমতা নেই।”

প্রতিরক্ষামন্ত্রীর অপসারণকে কেন্দ্র করে ইউক্রেনে বিক্ষোভukraine

‘চুরি হয়েছে ফলাফল’

বিক্ষোভকারীদের হাতে থাকা কার্ডবোর্ডের প্ল্যাকার্ড এই আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছে। এতে লেখা আছে, “ফেদোরভকে ফিরিয়ে আনুন”, “যারা আমার জন্য সেখানে লড়ছে, আমি তাদের জন্য এখানে”, “ফেদোরভকে প্রতিরক্ষামন্ত্রী করুন”।

ইংরেজিতে লেখা একটি প্ল্যাকার্ডে ছিল: “Let the manager manage”।

প্রযুক্তিনির্ভর সংস্কার, প্রতিরক্ষা খাতে দুর্নীতি দমন এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সাম্প্রতিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ফেদোরভকে অনেকেই কৃতিত্ব দেন।

তার অপসারণ এমন সময়ে হয়েছে, যখন ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভ্যন্তরে সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালিয়ে কৌশলগত সুবিধা অর্জনের চেষ্টা করছে। একই সঙ্গে দেশটি এখনো রাশিয়ার প্রাণঘাতী বিমান হামলা ও সম্মুখসারির আক্রমণের মুখে রয়েছে।

বিক্ষোভকারী আন্না বলেন, “মানুষের আশা চুরি হয়নি, চুরি হয়েছে অর্জিত ফলাফল।”

সমালোচনার মুখে পড়লেও জেলেনস্কি এখনো ফেদোরভের স্থানে কাউকে সংসদের অনুমোদনের জন্য মনোনীত করেননি। মাত্র ছয় মাস দায়িত্ব পালন করার পর ফেদোরভকে অপসারণ করা হয়।

তবে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার ভারপ্রাপ্ত প্রধান ইয়েভহেনি খমারাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আন্না বলেন, “নতুন একটি দল গঠন, নতুন সংস্কার শুরু কিংবা নতুন মন্ত্রীর পুরোনো সমস্যাগুলো বুঝে উঠতে আমাদের হাতে অতিরিক্ত ছয় মাস সময় নেই।” তবে তিনি খমারাকে একজন দক্ষ কর্মকর্তা বলেও উল্লেখ করেন।

বিষয়: ইউরোপভলোদিমির জেলেনস্কিবিক্ষোভপ্রেসিডেন্টইউক্রেনবরখাস্তমন্ত্রীপ্রতিরক্ষা মন্ত্রণালয়ইউক্রেন যুদ্ধ
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড