ইসি

ইউপি নির্বাচন ও স্মার্ট এনআইডি নিয়ে ১৬ নভেম্বর ইসির বৈঠক
আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হতে যাওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও বিতরণ নিয়ে আলোচনা করতে আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

২২ প্রতিষ্ঠানকে নিয়ে ইসির এনআইডি কর্মশালা আগামী ১৮ নভেম্বর
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রমের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আগামী ১৮ নভেম্বর কর্মশালার আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

মনোনয়ন বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন এলিজা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ফলে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার পথে আর বাধা থাকছে না।

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোটগ্রহণ ৫ ধাপে
ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার কমিশন সভা শেষে এ কথা জানান নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইউপি নির্বাচন: জানুয়ারিতে ভোট আয়োজনে কতটা প্রস্তুত ইসি?
আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনের সময়সূচি নির্ধারণে সরকারের সঙ্গে আলোচনা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার সূচি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিতে হচ্ছে কমিশনকে।

পোস্টাল ভোটে বাংলাদেশের কারিগরি সহায়তা চায় নেপাল
নেপালে পোস্টাল ভোটিং চালু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং সিস্টেমের কারিগরি সহায়তা চেয়েছে দেশটির নির্বাচন কমিশন। আজ বুধবার নির্বাচন ভবনে বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে পোস্টাল ভোটিং ব্যবস্থা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নেপালের নির্বাচন কমিশনার ড. রাজীব সুব্বা।

আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে ইসি?
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটি রাজনৈতিক সমীকরণও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেটি হলো—ক্ষমতাসীন বিএনপি নিজেই কি এখনো তৃণমূলকে স্থানীয় নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত করতে পেরেছে? ক্ষমতাসীনদের ভেতরের একাধিক সূত্র বলছে, ইউপি নির্বাচন সামনে রেখে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রার্থী বাছাই।

ইউপি নির্বাচন বিধিমালায় যেসব পরিবর্তন আনল ইসি
নতুন বিধানে প্রার্থীর আয়-সম্পদ ও করসংক্রান্ত তথ্য, জামানত, নির্বাচনী ব্যয়, প্রতিবন্ধী ভোটারকে সহায়তা, সমান ভোটে পুনর্নির্বাচন, নির্বাচনী অনিয়মে প্রার্থিতা বাতিল এবং ফল বাতিল করে পুনরায় ভোট নেওয়ার মতো বিষয় যুক্ত হয়েছে।

গাজী নজরুলের সংসদ সদস্য পদ কি বাতিল হবে?
গাজী নজরুল দল থেকে বহিষ্কৃত হলেও তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়নি। তার সদস্যপদ নিয়ে আনুষ্ঠানিক বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া শুরু করতে হলে সংসদ থেকে বিষয়টি স্পিকারের মাধ্যমে ইসিতে পাঠানোর বিষয়টি সামনে আসবে।

নতুন নাম ও প্রতীক পেল তৃণমূল কংগ্রেসের দুই গ্রুপ
ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গ্রুপকে আলাদা নাম ও নির্বাচনী প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরূপ রায়ের নেতৃত্বাধীন দুই গ্রুপ নতুন পরিচয়ে ৬ অক্টোবরের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছে। ভোট গণনা করা হবে আগামী ৯

স্থানীয় নির্বাচনে ভোটের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি
নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা থাকায় স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক সময়সূচি নতুন করে পর্যালোচনা করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে

স্থানীয় সরকার নির্বাচন: বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ
স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। আজ দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। খবর বার্তা সংস্থা বাসসের

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার নির্বাচনের যে সময়সূচি ঘোষণা করেছে, সেটি কেবল ‘সম্ভাব্য’ পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর ইউএনবির।

ইউপি নির্বাচন ৭ ধাপে আয়োজনের পরিকল্পনা: ইসি সানাউল্লাহ
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে নির্বাচন শুরুর পরিকল্পনা রয়েছে।”

ইউপি নির্বাচন নভেম্বরের মাঝামাঝি শুরু হবে: ইসি মাছউদ
নির্বাচন কমিশনার আব্দুর রহমালেন মাছউদ বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নভেম্বরের মাঝামাঝি শুরু হবে। এর মধ্য দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল
চলতি সেপ্টেম্বর মাসের শেষ দিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে দেশের সব ইউনিয়নে একসঙ্গে ভোট না নিয়ে ধাপে ধাপে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩৫ বছর পর রাষ্ট্রপতি ভোট, ২০ আগস্ট দুই প্রার্থীর লড়াই
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, “রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে।”