
ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে।
চরচা প্রতিবেদক

নির্বাচন কমিশনার আব্দুর রহমালেন মাছউদ বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নভেম্বরের মাঝামাঝি শুরু হবে। এর মধ্য দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে তিনি এ তথ্য জানান।
আব্দুর রহমালেন মাছউদ বলেন, “ওই সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আইন পরিবর্তন না হলে বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন হবে।”
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে নাকি অক্টোবরে ঘোষণা করা হবে- এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, “শিগগিরই তফসিল ঘোষণা করা হবে।”
গত ৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, চলতি সেপ্টেম্বর মাসের শেষ দিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা করছে ইসি। তবে দেশের সব ইউনিয়নে একসঙ্গে ভোট না নিয়ে ধাপে ধাপে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ব্যয় সংকোচন নীতির সঙ্গে সামঞ্জস্য করে নির্বাচন আয়োজন করা হবে বলে উল্লেখ করেন তিনি।

ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে।

কাল থেকে শিল্পকারখানায় গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশ্বাস প্রধানমন্ত্রীর
সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানাগুলোতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতির উন্নতি হবে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষ, ঢামেকে ৬
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ পুনর্গঠন ও ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সমমর্যাদার সম্পর্ক চায় বাংলাদেশ: স্পিকার
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সৎ প্রতিবেশীসুলভ ও সমমর্যাদার ভিত্তিতে হওয়া উচিত বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।