Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৭: ১৬
মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ নভেম্বর
নির্বাচন ভবন। ছবি: উইকিমিডিয়া

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৬ অক্টোবর।

Advertisement

আজ সোমবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে উপনির্বাচনের এ তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, ২৬ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর সকাল ১০টা থেকে। বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর সকাল ১১টা থেকে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। ওই দিন বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

Advertisement
Advertisement
Advertisement

মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারসংক্রান্ত কার্যক্রম নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের স্থানও নির্বাচন ভবনে নির্ধারণ করা হয়েছে।

ফেরদৌসী আহমেদ মিষ্টি বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তার নাম আলোচনায় আসার পর এ পদত্যাগের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততার অভিযোগও ওঠে।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ২৭ ধারা অনুযায়ী, সংসদ ভেঙে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে সংরক্ষিত নারী আসন শূন্য হলে তা শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের মাধ্যমে পূরণ করতে হবে।

আইনের ১২ ধারা অনুযায়ী, কোনো আসনের জন্য বৈধ প্রার্থীর সংখ্যা ওই দলের অনুকূলে বণ্টিত আসনসংখ্যার সমান বা তার চেয়ে কম হলে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এছাড়া এ আসনটি নিজেদের অনুকূলে সৃষ্টি হওয়ায় শুধুমাত্র বিএনপি এ আসনে মনোনয়ন দিতে পারবে। ফলে এ আসনে একজন বৈধ প্রার্থী থাকলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না।

বিষয়: ভোটনির্বাচনইসিমনোনয়ন
Advertisement
সর্বশেষ
  • ১

    দিল্লিতে সুপ্রিম কোর্টের দিকে বিরোধী দলের মিছিল

  • ২

    চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

  • ৩

    দুর্গাপূজা উপলক্ষে ৩ দিন ব্যাংক বন্ধ, শনিবার খোলা

  • ৪

    কন্যাশিশুর নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব: রাষ্ট্রপতি

  • ৫

    পাকিস্তান: স্থিতিশীলতা কেন আজও অধরা

সম্পর্কিত
  • দিল্লিতে সুপ্রিম কোর্টের দিকে বিরোধী দলের মিছিল

    দিল্লিতে সুপ্রিম কোর্টের দিকে বিরোধী দলের মিছিল

    সোমবার বিরোধী দলের সদস্য ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর কর্মীসহ কয়েক শ মানুষ আদালতের উদ্দেশে মিছিল করে। অন্যদিকে দলীয় নেতারা বাসে করে সেখানে যান।

  • চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

    চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

    চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ সময়ে মশাবাহিত রোগটিতে আরও চারজনের মৃত্যু হয়েছে।

  • দুর্গাপূজা উপলক্ষে ৩ দিন ব্যাংক বন্ধ, শনিবার খোলা

    দুর্গাপূজা উপলক্ষে ৩ দিন ব্যাংক বন্ধ, শনিবার খোলা

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে সব তফসিলি ব্যাংক টানা তিন দিন বন্ধ থাকবে। তবে পূজার ছুটির সমন্বয় হিসেবে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

  • কন্যাশিশুর নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব: রাষ্ট্রপতি

    কন্যাশিশুর নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব: রাষ্ট্রপতি

    মেয়েদের নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ বন্ধ করা এবং তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশের সুযোগ তৈরি করতে সরকার, পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।