Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

কন্যাশিশুর নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব: রাষ্ট্রপতি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৭: ৪৫
কন্যাশিশুর নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব: রাষ্ট্রপতি
কন্যাশিশুর নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করা সবার দায়িত্ব: রাষ্ট্রপতি। ছবি: ইউএনবি

মেয়েদের নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ বন্ধ করা এবং তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশের সুযোগ তৈরি করতে সরকার, পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

আজ সোমবার বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে এ বছর দিবসটি উদযাপিত হচ্ছে।

রাষ্ট্রপতি বলেন, “বাল্যবিবাহ শুধু একটি বিয়ে নয়। এটি শৈশবের অবসান, শিক্ষার ব্যাঘাত ও সম্ভাবনার অপচয়।”

Advertisement
Advertisement
Advertisement

রাষ্ট্রপতি মেয়েদের স্কুলে যাতায়াতের পথ, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন জগতে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার ও আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রীPrime Minister––

জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে জাতীয় হেল্পলাইন ১০৯, ১০৯৮ ও ৯৯৯ সম্পর্কে পরিবার ও শিশুদের সচেতন হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, সঠিক সময়ে করা একটি ফোনকল শিশুর জীবন ও শৈশব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মেয়েদের শিক্ষা মৌলিক অধিকার, আর তাদের নিরাপত্তা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আরও বলেন, “কন্যাশিশুর জন্ম কোনো বোঝা নয়; এটি অফুরন্ত সম্ভাবনার সূচনা।”

অনুষ্ঠানে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “বাল্যবিবাহের ফলে অল্প বয়সে মাতৃত্ব, স্বাস্থ্যঝুঁকি, অর্থনৈতিক নির্ভরশীলতা ও সহিংসতার ঝুঁকি বাড়তে পারে। একই সঙ্গে মেয়েরা নিজেদের সক্ষমতা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হয়।”

বিষয়: নিরাপত্তামির্জা ফখরুল ইসলাম আলমগীরশিশু একাডেমিবাল্যবিবাহরাষ্ট্রপতি
Advertisement
সর্বশেষ
  • ১

    বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

  • ২

    মঙ্গলবারের ঢাকা-দাম্মাম ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    দিল্লিতে সুপ্রিম কোর্টের দিকে বিরোধী দলের মিছিল

  • ৪

    চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

  • ৫

    দুর্গাপূজা উপলক্ষে ৩ দিন ব্যাংক বন্ধ, শনিবার খোলা

সম্পর্কিত
  • বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

    বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

    বৈঠকে বৈধ অভিবাসনের গতি বাড়াতে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের আওতায় বাংলাদেশি কর্মীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

  • মঙ্গলবারের ঢাকা-দাম্মাম ফ্লাইট স্থগিত করেছে বিমান

    মঙ্গলবারের ঢাকা-দাম্মাম ফ্লাইট স্থগিত করেছে বিমান

    বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ৩টা ১০ মিনিটে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী বিজি-৩৪৯ ফ্লাইটটি স্থগিত করা হয়েছে।

  • দিল্লিতে সুপ্রিম কোর্টের দিকে বিরোধী দলের মিছিল

    দিল্লিতে সুপ্রিম কোর্টের দিকে বিরোধী দলের মিছিল

    সোমবার বিরোধী দলের সদস্য ও বামপন্থী ছাত্রসংগঠনগুলোর কর্মীসহ কয়েক শ মানুষ আদালতের উদ্দেশে মিছিল করে। অন্যদিকে দলীয় নেতারা বাসে করে সেখানে যান।

  • চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

    চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

    চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ সময়ে মশাবাহিত রোগটিতে আরও চারজনের মৃত্যু হয়েছে।