Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

স্থানীয় নির্বাচনে ভোটের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৫০
স্থানীয় নির্বাচনে ভোটের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: চরচা

নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা থাকায় স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক সময়সূচি নতুন করে পর্যালোচনা করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

Advertisement
Advertisement
Advertisement

সানাউল্লাহ বলেন, “নভেম্বর ও ডিসেম্বরে পরীক্ষা থাকায় নির্বাচন আয়োজনের জন্য সময়ের ‘স্পেস’ খুব কম পাওয়া যাচ্ছে। আগে তো আমাকে স্লটটা পেতে হবে নির্বাচন করার জন্য। এবারে আমাদের স্পেশালিটি হচ্ছে, পুরো নভেম্বর এবং ডিসেম্বরজুড়ে হচ্ছে পরীক্ষা। গ্যাপ খুবই কম পাওয়া গেছে। আমরা দুটো জায়গায় পেয়েছিলাম। কিন্তু এখন আবার দেখতে হবে আমাদের আজকে প্রাপ্ত উপাত্তের উপর ভিত্তি করে সেগুলো আদৌ সম্ভব কিনা।”

Advertisement
Advertisement
Advertisement

এই নির্বাচন কমিশনার বলেন, “এবারের বন্যার কারণে যে ইন্টারভেনশনগুলো হয়েছে, সেটার জন্য প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার বিভিন্ন স্তরে যে প্রভাবটা পড়েছে, তারা এটা কাটিয়ে উঠছেন। পাশাপাশি এখানে উনারা কতগুলো অনুরোধ আমাদেরকে করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যাতে করে পরীক্ষাগুলো ব্যাহত না হয়।”

নির্বাচনের কাজে শিক্ষকদের যুক্ত হওয়ার বিষয়টিও বৈঠকে উঠে আসে বলে জানান সানাউল্লাহ। তিনি বলেন, “একজন শিক্ষককে প্রশিক্ষণ সমন্বয় এবং ডিউটির জন্য অন্তত এক সপ্তাহের জন্য প্রয়োজন হয়। কিন্তু তারা যেন তাদের মূল্যায়নের কাজটা করতে পারেন, প্রাক প্রস্তুতির কাজগুলো করতে পারেন। প্লাস পরীক্ষা যেন ব্যাহত না হয়।”

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর: ইসি সচিবEC

এই নির্বাচন কমিশনার বলেন, “আমরা জানুয়ারিতে ফাঁকা সময় পাচ্ছি কিছুটা। আবার ৭ বা ৮ ফেব্রুয়ারি থেকে আবার রোজা শুরু। রোজা শেষ হওয়ার মাত্র একদিন পর থেকে আবার এসএসসি পরীক্ষা শুরু। এসএসসি শুরু শেষে আবার গিয়ে ওই জুন মাসের ৬ তারিখে এইচএসসি শুরুর মাঝখানে আবার একটা সময় পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে নির্বাচন আয়োজনের জন্য পাওয়া সময়ের পরিসর এবার খুবই সীমিত।”

ইউনিয়ন পরিষদ নির্বাচন এইচএসসি পরীক্ষার আগে, অর্থাৎ ৬ জুনের মধ্যে শেষ করার বিষয়ে বৈঠকে সবাই একমত হয়েছেন বলেও জানান তিনি। তবে নির্বাচন শুরুর সুনির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি বলে জানান সানাউল্লাহ।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে তিনি বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের মতোই এ নির্বাচনে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব বাহিনী মোতায়েন থাকবে।”

বিষয়: ইসিনির্বাচনভোট
সর্বশেষ
  • ১

    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

  • ২

    রাজনীতিতে ধর্ম নিয়ে এসে রক্তপাত চাই না: আইনমন্ত্রী

  • ৩

    ‘চাপটা রাশিয়ার ওপর না চাপে আছে ইউক্রেন’

  • ৪

    সর্বজনীন পেনশনে বাড়ল মুনাফা, নমিনির মেয়াদ ৮০ বছর

  • ৫

    বিইউবিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

সম্পর্কিত
  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

    দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত)। আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, সর্বশেষ মৃত্যুর ঘটনায় চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৭৬ জনে দাঁড়িয়েছে।

  • রাজনীতিতে ধর্ম নিয়ে এসে রক্তপাত চাই না: আইনমন্ত্রী

    রাজনীতিতে ধর্ম নিয়ে এসে রক্তপাত চাই না: আইনমন্ত্রী

    আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি ধর্মকে রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে এসে রক্তপাত ঘটাতে চায় না। আজ বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

  • সর্বজনীন পেনশনে বাড়ল মুনাফা, নমিনির মেয়াদ ৮০ বছর

    সর্বজনীন পেনশনে বাড়ল মুনাফা, নমিনির মেয়াদ ৮০ বছর

    সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বিনিয়োগ করা অর্থের বিপরীতে গ্রাহকদের হিসাবে ১১ দশমিক ৭২ শতাংশ হারে মুনাফা যুক্ত হবে। এছাড়া, পেনশনারের মৃত্যুর পর তার নমিনিকে পেনশন দেওয়ার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে নমিনি সর্বোচ্চ ৭৫ বছর বয়স পর্যন্ত পেনশন পাওয়ার সুযোগ পান। এটি বাড়িয়ে ৮০ বছর

  • পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি ও পদোন্নতি

    পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি ও পদোন্নতি

    পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার ছয় কর্মকর্তা এবং উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে। খবর বার্তা সংস্থা ইউএনবির।