
সিটি ব্যাংকের নতুন ক্রেডিট কার্ড চালুর ঘোষণা
জামানতভিত্তিক ও জামানতবিহীন দুই ভাবেই পাওয়া যাবে এই ক্রেডিট কার্ড। এটি দেশি ও আন্তর্জাতিক উভয় ধরনের লেনদেনের সুবিধা প্রদান করবে। আগামী ১ অক্টোবর থেকে কার্ডটির জন্য আবেদন করা যাবে।
চরচা ডেস্ক

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য মো. শামসুল হুদা।
বিশেষ অতিথি ছিলেন বিইউবিটি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা অধ্যাপক মো. আবু সালেহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ বক্তব্য প্রদান করেন।
স্বাগত বক্তব্যে রেজিস্ট্রার নবীন শিক্ষার্থীদের বিইউবিটিতে স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন। বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, গবেষণা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ পেশাজীবনের প্রস্তুতি নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জন্য কুইজের আয়োজন করা হয়। পাশাপাশি বর্তমান শিক্ষার্থী, নবীন শিক্ষার্থী ও বিইউবিটির এক সাবেক শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
প্রধান অতিথি মো. শামসুল হুদা নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের দক্ষতা ও মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। এতে বিইউবিটি কালচারাল ক্লাবের সদস্যরা বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। পরে লালন ব্যান্ডের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ সাংস্কৃতিক পর্বে ক্যাম্পাসের সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে তাদের পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়।

সিটি ব্যাংকের নতুন ক্রেডিট কার্ড চালুর ঘোষণা
জামানতভিত্তিক ও জামানতবিহীন দুই ভাবেই পাওয়া যাবে এই ক্রেডিট কার্ড। এটি দেশি ও আন্তর্জাতিক উভয় ধরনের লেনদেনের সুবিধা প্রদান করবে। আগামী ১ অক্টোবর থেকে কার্ডটির জন্য আবেদন করা যাবে।

ছবিতে পাহাড়ের মানুষের জীবন ও সংগ্রামের গল্প
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের জীবন, কাজ, সংগ্রাম ও আশার গল্প নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। গত মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ৫ নং গ্যালারিতে “রাইজিং হিলস, বিয়ন্ড দ্য ফ্রেম: এ ফটো ভয়েস” শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

এনসিসি ব্যাংকের ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি. (এনসিসি ব্যাংক) এর ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় ব্যাংকের সংঘবিধির ধারা ১০৮(১) সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়।

বিটপি গ্রুপের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ ‘বিটপি গ্রুপ’-এর কর্মীদের আধুনিক ও সুবিধাজনক এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। চুক্তির আওতায় বিটপি গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড