
জিএম কাদেরের উত্তরার বাসায় হামলা
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত তার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হয়ে মে মাসের ২৭ তারিখের মধ্যে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পাঁচ ধাপে এসব নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
আজ সোমবার কমিশন সভা শেষে এসব তথ্য জানান ইসি সানাউল্লাহ। তিনি বলেন, আগামী বছরের ২৭ মে-এর মধ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হবে।
ইসি সানাউল্লাহ বলেন, “নির্বাচনের ধাপ সাতটার জায়গায় পাঁচটাতে নিয়ে এসেছি। সময়ের স্বল্পতাহেতু এই পাঁচটি ধাপের প্রথম ধাপ হবে ২১শে জানুয়ারি। দ্বিতীয় ধাপ ৪ই ফেব্রুয়ারি সব। তৃতীয় ধাপ হবে ২৯শে এপ্রিল। চতুর্থ ধাপ হবে হচ্ছে ১৩ই মে এবং পঞ্চম ধাপ অর্থাৎ শেষ ধাপ হবে হচ্ছে ২৭ মে।”
ইসি আরও বলেন, “পাঁচটা ধাপে পাঁচটা তারিখে আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হবে এবং সবগুলো দিনই হচ্ছে বৃহস্পতিবার। আমরা চেষ্টা করেছি বৃহস্পতিবার ও রবিবারের মধ্যে সীমিত থাকতে। আল্টিমেটলি যেটা দেখা গেছে সবগুলোই বৃহস্পতিবার হয়েছে।”
ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন বলে জানান সানাউল্লাহ। তিনি বলেন, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত, ঈদ ও দুটির পরীক্ষার বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
এর আগে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে সোমবার সকালে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় নির্বুর্থ ধাপ ১৩ মে ও পঞ্চম ধাপ ২৭ মে।

জিএম কাদেরের উত্তরার বাসায় হামলা
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত তার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত
খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলভী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর জোড়াগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলভী নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার বাবুল আক্তারের ছেলে। তিনি এসএসসি পাস করে নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভর্তি হয়েছিলেন।

ছাত্রদল নেতাদের সঙ্গে তালা ভেঙ্গে নিজ র্কাযালয়ে চুয়েট উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনের তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষার্থী ও ছাত্রদলের নেতারা ছিলেন।

ঢাকায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার
সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনের অধীনে করা একটি মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। খবর বার্তাসংস্থা ইউএনবির।