Advertisement

নারীদের ১০০ আসনে ভোটের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

নারীদের ১০০ আসনে ভোটের সুযোগ দেওয়া উচিত: স্পিকার
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।‎ ছবি: চরচা

‎জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের পরিবর্তে ১০০টি আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।‎

Advertisement

‎আজ শুক্রবার বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।‎

‎স্পিকার বলেন, “নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। ১০০টি আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত। কারণ নারীরা কোনো ভাবেই পিছিয়ে নেই।”

‎নারী শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, “নারী শিক্ষার অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি মেয়েদের এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। মেয়েদের স্নাতক (বিএ) পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।”

Advertisement

‎‎হাফিজ উদ্দিন বলেন, “মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয় ছিল এই বিদ্যালয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এ বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ইতিহাস এই কৃতিত্ব মনে রাখবে।”

‎‎অনুষ্ঠানে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান সরোয়ারসহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।