Advertisement

প্রথম ধাপের ইউপি ভোট: কোথায়, কবে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রথম ধাপের ইউপি ভোট: কোথায়, কবে
নির্বাচন কমিশন। ছবি: বাসস

দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন, দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৮০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়নে ভোট হবে।

Advertisement

আজ বৃহস্পতিবার প্রকাশিত জেলা ও উপজেলাভিত্তিক তালিকায় দেশের ৬৪ জেলার ইউনিয়ন পরিষদগুলোকে পাঁচটি ধাপে ভাগ করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা ‘জেলা ভিত্তিক ধাপের সার-সংক্ষেপ’ শীর্ষক নথিতে এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

নথি অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে আগামী ২১ জানুয়ারি। জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

পাঁচ ধাপে কোন জেলায় কোন উপজেলার ইউনিয়ন পরিষদে ভোট হবে, তার বিস্তারিত তুলে ধরা হলো-

Advertisement

রংপুর অঞ্চল

পঞ্চগড়: প্রথম ধাপে পঞ্চগড় সদর, দ্বিতীয় ধাপে তেঁতুলিয়া, তৃতীয় ধাপে আটোয়ারী, চতুর্থ ধাপে বোদা এবং পঞ্চম ধাপে দেবীগঞ্জ।

ঠাকুরগাঁও: প্রথম ধাপে ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী; দ্বিতীয় ধাপে রাণীশংকৈল; তৃতীয় ধাপে পীরগঞ্জ; চতুর্থ ধাপে হরিপুর ও বালিয়াডাংগী।

দিনাজপুর: প্রথম ধাপে বীরগঞ্জ, বোচাগঞ্জ ও কাহারোল; দ্বিতীয় ধাপে দিনাজপুর সদর ও বিরল; তৃতীয় ধাপে ফুলবাড়ী, হাকিমপুর, নবাবগঞ্জ, বিরামপুর ও ঘোড়াঘাট; চতুর্থ ধাপে পার্বতীপুর; পঞ্চম ধাপে চিরিরবন্দর ও খানসামা।

নীলফামারী: প্রথম ধাপে নীলফামারী সদর ও সৈয়দপুর; দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ; তৃতীয় ধাপে জলঢাকা; চতুর্থ ধাপে ডিমলা ও ডোমার; পঞ্চম ধাপে নীলফামারী সদর।

লালমনিরহাট: প্রথম ধাপে লালমনিরহাট সদর; দ্বিতীয় ধাপে পাটগ্রাম; তৃতীয় ধাপে হাতীবান্ধা; চতুর্থ ধাপে আদিতমারী ও কালীগঞ্জ।

রংপুর: প্রথম ধাপে কাউনিয়া ও গংগাচড়া; দ্বিতীয় ধাপে রংপুর সদর, বদরগঞ্জ ও তারাগঞ্জ; তৃতীয় ধাপে পীরগাছা ও মিঠাপুকুর; চতুর্থ ধাপে পীরগঞ্জ।

কুড়িগ্রাম: প্রথম ধাপে কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী; দ্বিতীয় ধাপে রৌমারী, চররাজিবপুর ও চিলমারী; তৃতীয় ধাপে নাগেশ্বরী ও ভুরুংগামারী; চতুর্থ ধাপে উলিপুর।

গাইবান্ধা: প্রথম ধাপে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী; দ্বিতীয় ধাপে গাইবান্ধা সদর ও সাদুল্যাপুর; তৃতীয় ধাপে সুন্দরগঞ্জ; চতুর্থ ধাপে ফুলছড়ি ও সাঘাটা।

রাজশাহী অঞ্চল

জয়পুরহাট: প্রথম ধাপে ক্ষেতলাল ও আক্কেলপুর; দ্বিতীয় ধাপে কালাই; তৃতীয় ধাপে জয়পুরহাট সদর; চতুর্থ ধাপে পাঁচবিবি।

বগুড়া: প্রথম ধাপে বগুড়া সদর, গাবতলী ও শাজাহানপুর; দ্বিতীয় ধাপে শিবগঞ্জ, মোকামতলা ও সোনাতলা; তৃতীয় ধাপে আদমদিঘী, ধুনট, দুপচাঁচিয়া ও কাহালু; চতুর্থ ধাপে নন্দীগ্রাম, সারিয়াকান্দি ও শেরপুর; পঞ্চম ধাপে গাবতলী।

চাঁপাইনবাবগঞ্জ: প্রথম ধাপে গোমস্তাপুর ও ভোলাহাট; দ্বিতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল; তৃতীয় ধাপে শিবগঞ্জ।

নওগাঁ: প্রথম ধাপে নওগাঁ সদর, রাণীনগর, আত্রাই ও মান্দা; দ্বিতীয় ধাপে বদলগাছি ও মহাদেবপুর; তৃতীয় ধাপে ধামইরহাট ও পত্নীতলা; চতুর্থ ধাপে পোরশা, নিয়ামতপুর ও সাপাহার।

রাজশাহী: প্রথম ধাপে মোহনপুর ও দুর্গাপুর; দ্বিতীয় ধাপে বাগমারা; তৃতীয় ধাপে চারঘাট ও বাঘা; চতুর্থ ধাপে পুঠিয়া ও পবা; পঞ্চম ধাপে তানোর ও গোদাগাড়ী।

নাটোর: প্রথম ধাপে নাটোর সদর ও নলডাঙ্গা; দ্বিতীয় ধাপে লালপুর ও বাগাতিপাড়া; তৃতীয় ধাপে সিংড়া; চতুর্থ ধাপে বড়াইগ্রাম ও গুরুদাসপুর।

সিরাজগঞ্জ: প্রথম ধাপে চৌহালী ও শাহজাদপুর; দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জ সদর, কামারখন্দ ও কাজিপুর; তৃতীয় ধাপে রায়গঞ্জ ও তাড়াশ; চতুর্থ ধাপে উল্লাপাড়া ও বেলকুচি।

পাবনা: প্রথম ধাপে পাবনা সদর, সুজানগর ও বেড়া; দ্বিতীয় ধাপে সাঁথিয়া; তৃতীয় ধাপে ঈশ্বরদী ও আটঘরিয়া; চতুর্থ ধাপে ভাংগুড়া, ফরিদপুর ও চাটমোহর; পঞ্চম ধাপে পাবনা সদর।

খুলনা অঞ্চল

মেহেরপুর: প্রথম ধাপে গাংনী; দ্বিতীয় ধাপে মেহেরপুর সদর ও মুজিবনগর।

কুষ্টিয়া: প্রথম ধাপে কুষ্টিয়া সদর; দ্বিতীয় ধাপে দৌলতপুর; তৃতীয় ধাপে মিরপুর ও ভেড়ামারা; চতুর্থ ধাপে কুমারখালী ও খোকসা।

চুয়াডাঙ্গা: প্রথম ধাপে চুয়াডাঙ্গা সদর; দ্বিতীয় ধাপে আলমডাঙ্গা; তৃতীয় ধাপে দামুড়হুদা ও জীবননগর।

ঝিনাইদহ: প্রথম ধাপে ঝিনাইদহ সদর; দ্বিতীয় ধাপে হরিণাকুন্ডু ও শৈলকুপা; তৃতীয় ধাপে কোর্টচাঁদপুর ও কালীগঞ্জ; চতুর্থ ধাপে মহেশপুর ও ঝিনাইদহ সদর।

যশোর: প্রথম ধাপে শার্শা; দ্বিতীয় ধাপে যশোর সদর; তৃতীয় ধাপে বাঘারপাড়া ও অভয়নগর; চতুর্থ ধাপে মনিরামপুর ও কেশবপুর; পঞ্চম ধাপে চৌগাছা ও ঝিকরগাছা।

মাগুরা: প্রথম ধাপে মাগুরা সদর; দ্বিতীয় ধাপে শালিখা; তৃতীয় ধাপে মহম্মদপুর; চতুর্থ ধাপে শ্রীপুর।

নড়াইল: প্রথম ধাপে নড়াইল সদর; দ্বিতীয় ধাপে কালিয়া; তৃতীয় ধাপে লোহাগড়া।

বাগেরহাট: প্রথম ধাপে বাগেরহাট সদর, কচুয়া, রামপাল ও মোংলা; দ্বিতীয় ধাপে শরণখোলা ও মোড়েলগঞ্জ; তৃতীয় ধাপে ফকিরহাট ও মোল্লাহাট; চতুর্থ ধাপে চিতলমারী।

খুলনা: প্রথম ধাপে ডুমুরিয়া, দিঘলিয়া ও ফুলতলা; দ্বিতীয় ধাপে কয়রা, দাকোপ ও পাইকগাছা; তৃতীয় ধাপে বটিয়াঘাটা, রূপসা ও তেরখাদা।

সাতক্ষীরা: প্রথম ধাপে সাতক্ষীরা সদর ও দেবহাটা; দ্বিতীয় ধাপে কালীগঞ্জ, শ্যামনগর ও আশাশুনি; তৃতীয় ধাপে তালা; চতুর্থ ধাপে কলারোয়া।

বরিশাল অঞ্চল

বরগুনা: প্রথম ধাপে বরগুনা সদর; দ্বিতীয় ধাপে পাথরঘাটা, বামনা ও বেতাগী; তৃতীয় ধাপে আমতলী ও তালতলী।

পটুয়াখালী: প্রথম ধাপে দুমকী ও মির্জাগঞ্জ; দ্বিতীয় ধাপে পটুয়াখালী সদর, কলাপাড়া ও রাঙ্গাবালী; তৃতীয় ধাপে দশমিনা ও গলাচিপা; চতুর্থ ধাপে বাউফল।

ভোলা: প্রথম ধাপে ভোলা সদর, লালমোহন ও তজুমদ্দিন; দ্বিতীয় ধাপে চরফ্যাশন ও মনপুরা; তৃতীয় ধাপে বোরহানউদ্দিন ও দৌলতখান; চতুর্থ ধাপে লালমোহন।

বরিশাল: প্রথম ধাপে বাবুগঞ্জ ও মুলাদী; দ্বিতীয় ধাপে বরিশাল সদর ও বাকেরগঞ্জ; তৃতীয় ধাপে উজিরপুর ও বানারীপাড়া; চতুর্থ ধাপে আগৈলঝাড়া ও গৌরনদী; পঞ্চম ধাপে হিজলা ও মেহেন্দিগঞ্জ।

ঝালকাঠি: প্রথম ধাপে কাঠালিয়া ও রাজাপুর; দ্বিতীয় ধাপে ঝালকাঠি সদর; তৃতীয় ধাপে নলছিটি।

পিরোজপুর: প্রথম ধাপে মঠবাড়ীয়া; দ্বিতীয় ধাপে পিরোজপুর সদর, ভান্ডারিয়া ও জিয়ানগর; তৃতীয় ধাপে কাউখালী ও নেছারাবাদ; চতুর্থ ধাপে নাজিরপুর।

ময়মনসিংহ অঞ্চল

টাঙ্গাইল: প্রথম ধাপে টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও নাগরপুর; দ্বিতীয় ধাপে ভুয়াপুর, গোপালপুর ও কালিহাতী; তৃতীয় ধাপে বাসাইল, মির্জাপুর ও সখীপুর; চতুর্থ ধাপে মধুপুর, ধনবাড়ী, ঘাটাইল ও নাগরপুর।

জামালপুর: প্রথম ধাপে মেলান্দহ ও মাদারগঞ্জ; দ্বিতীয় ধাপে জামালপুর সদর ও ইসলামপুর; তৃতীয় ধাপে সরিষাবাড়ী; চতুর্থ ধাপে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ।

শেরপুর:প্রথম ধাপে নকলা; দ্বিতীয় ধাপে শেরপুর সদর; তৃতীয় ধাপে নালিতাবাড়ী; চতুর্থ ধাপে শ্রীবরদী; পঞ্চম ধাপে ঝিনাইগাতী।

ময়মনসিংহ: প্রথম ধাপে ময়মনসিংহ সদর, ফুলবাড়ীয়া ও মুক্তাগাছা; দ্বিতীয় ধাপে হালুয়াঘাট ও ধোবাউড়া; তৃতীয় ধাপে গফরগাঁও, দক্ষিণ গফরগাঁও ও ভালুকা; চতুর্থ ধাপে গৌরীপুর, তারাকান্দা ও ফুলপুর; পঞ্চম ধাপে ত্রিশাল, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল।

নেত্রকোনা: প্রথম ধাপে কলমাকান্দা ও দুর্গাপুর; দ্বিতীয় ধাপে নেত্রকোনা সদর ও বারহাট্টা; তৃতীয় ধাপে খালিয়াজুড়ী, মোহনগঞ্জ ও মদন; চতুর্থ ধাপে আটপাড়া ও কেন্দুয়া; পঞ্চম ধাপে পূর্বধলা।

কিশোরগঞ্জ: প্রথম ও দ্বিতীয় ধাপে কোনো উপজেলা নেই। তৃতীয় ধাপে করিমগঞ্জ, তাড়াইল, অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন; চতুর্থ ধাপে ভৈরব, কুলিয়ারচর, কটিয়াদি ও পাকুন্দিয়া; পঞ্চম ধাপে কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, নিকলী ও বাজিতপুর।

ঢাকা অঞ্চল

মানিকগঞ্জ: প্রথম ধাপে মানিকগঞ্জ সদর; দ্বিতীয় ধাপে হরিরামপুর, দৌলতপুর ও শিবালয়; তৃতীয় ধাপে সিংগাইর; চতুর্থ ধাপে সাটুরিয়া ও ঘিওর।

মুন্সীগঞ্জ: প্রথম ধাপে মুন্সীগঞ্জ সদর; দ্বিতীয় ধাপে গজারিয়া; তৃতীয় ধাপে টংগীবাড়ী ও লৌহজং; চতুর্থ ধাপে শ্রীনগর; পঞ্চম ধাপে সিরাজদিখান।

ঢাকা: প্রথম ধাপে ধামরাই; দ্বিতীয় ধাপে সাভার; তৃতীয় ধাপে দোহার ও নবাবগঞ্জ; চতুর্থ ধাপে কেরানীগঞ্জ ও ধামরাই।

গাজীপুর: প্রথম ধাপে শ্রীপুর; দ্বিতীয় ধাপে গাজীপুর সদর ও কালীগঞ্জ; তৃতীয় ধাপে কাপাসিয়া; চতুর্থ ধাপে কালিয়াকৈর।

নরসিংদী: প্রথম ধাপে নরসিংদী সদর; দ্বিতীয় ধাপে রায়পুরা; তৃতীয় ধাপে মনোহরদী ও বেলাব; চতুর্থ ধাপে শিবপুর ও পলাশ।

নারায়ণগঞ্জ: প্রথম ধাপে আড়াইহাজার; দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জ সদর ও রূপগঞ্জ; তৃতীয় ধাপে বন্দর; চতুর্থ ধাপে সোনারগাঁও।

ফরিদপুর অঞ্চল

রাজবাড়ী: প্রথম ধাপে কালুখালী ও বালিয়াকান্দি; দ্বিতীয় ধাপে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ; তৃতীয় ধাপে পাংশা।

ফরিদপুর: প্রথম ধাপে নগরকান্দা ও সালথা; দ্বিতীয় ধাপে সদরপুর ও চরভদ্রাসন; তৃতীয় ধাপে ভাংগা ও মধুখালী; চতুর্থ ধাপে আলফাডাংগা ও বোয়ালমারী।

গোপালগঞ্জ: প্রথম ধাপে কাশিয়ানী; দ্বিতীয় ধাপে গোপালগঞ্জ সদর; তৃতীয় ধাপে কোটালীপাড়া; চতুর্থ ধাপে টুংগীপাড়া; পঞ্চম ধাপে মুকসুদপুর।

মাদারীপুর: প্রথম ধাপে কালকিনি ও ডাসার; দ্বিতীয় ধাপে মাদারীপুর সদর; তৃতীয় ধাপে শিবচর; চতুর্থ ধাপে রাজৈর।

শরীয়তপুর: প্রথম ধাপে শরীয়তপুর সদর; দ্বিতীয় ধাপে নড়িয়া ও জাজিরা; তৃতীয় ধাপে গোসাইরহাট; চতুর্থ ধাপে ডামুড্যা; পঞ্চম ধাপে ভেদরগঞ্জ ও শরীয়তপুর সদর।

সিলেট অঞ্চল

সুনামগঞ্জ: প্রথম ধাপে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও মধ্যনগর; দ্বিতীয় ধাপে জামালগঞ্জ, দিরাই, শাল্লা ও ধর্মপাশা; তৃতীয় ধাপে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ; চতুর্থ ধাপে ছাতক ও দোয়ারাবাজার।

সিলেট: প্রথম ধাপে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর; দ্বিতীয় ধাপে সিলেট সদর ও দক্ষিণ সুরমা; তৃতীয় ধাপে কানাইঘাট ও জকিগঞ্জ; চতুর্থ ধাপে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার; পঞ্চম ধাপে বালাগঞ্জ, ওসমানীনগর ও বিশ্বনাথ।

মৌলভীবাজার: প্রথম ধাপে বড়লেখা ও জুড়ি; দ্বিতীয় ধাপে মৌলভীবাজার সদর; তৃতীয় ধাপে রাজনগর; চতুর্থ ধাপে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল; পঞ্চম ধাপে কুলাউড়া।

হবিগঞ্জ:প্রথম ধাপে হবিগঞ্জ সদর, লাখাই ও মাধবপুর; দ্বিতীয় ধাপে আজমিরীগঞ্জ ও বানিয়াচং; তৃতীয় ধাপে নবীগঞ্জ ও বাহুবল; চতুর্থ ধাপে চুনারুঘাট ও সায়েস্তাগঞ্জ।

কুমিল্লা অঞ্চল

ব্রাহ্মণবাড়িয়া: প্রথম ধাপে আখাউড়া ও কসবা; দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর; তৃতীয় ধাপে নাসিরনগর, সরাইল ও আশুগঞ্জ; চতুর্থ ধাপে বাঞ্ছারামপুর; পঞ্চম ধাপে নবীনগর।

কুমিল্লা: প্রথম ধাপে কুমিল্লা আদর্শ সদর, কুমিল্লা সদর দক্ষিণ, চান্দিনা, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া; দ্বিতীয় ধাপে দাউদকান্দি, তিতাস, মেঘনা ও হোমনা; তৃতীয় ধাপে চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট ও লালমাই; চতুর্থ ধাপে বরুড়া, লাকসাম ও মনোহরগঞ্জ; পঞ্চম ধাপে দেবীদ্বার, মুরাদনগর ও বাঙ্গরা।

চাঁদপুর: প্রথম ধাপে চাঁদপুর সদর; দ্বিতীয় ধাপে শাহরাস্তি ও হাজীগঞ্জ; তৃতীয় ধাপে মতলব (উত্তর) ও মতলব (দক্ষিণ); চতুর্থ ধাপে হাইমচর ও ফরিদগঞ্জ; পঞ্চম ধাপে কচুয়া।

ফেনী: প্রথম ধাপে ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম; দ্বিতীয় ধাপে ফেনী সদর ও সোনাগাজী; তৃতীয় ধাপে দাগনভূঞা।

নোয়াখালী: প্রথম ধাপে বেগমগঞ্জ; দ্বিতীয় ধাপে হাতিয়া; তৃতীয় ধাপে নোয়াখালী সদর, সুবর্ণচর ও কবিরহাট; চতুর্থ ধাপে সেনবাগ ও কোম্পানীগঞ্জ; পঞ্চম ধাপে সোনাইমুড়ী ও চাটখিল। নথিতে সেনবাগের ঘরটি ধূসর রঙে চিহ্নিত রয়েছে।

লক্ষ্মীপুর: প্রথম ধাপে লক্ষ্মীপুর সদর ও রায়পুর; দ্বিতীয় ধাপে কমলনগর ও রামগতি; তৃতীয় ধাপে চন্দ্রগঞ্জ; চতুর্থ ধাপে রামগঞ্জ।

চট্টগ্রাম অঞ্চল

চট্টগ্রাম: প্রথম ধাপে মীরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ; দ্বিতীয় ধাপে আনোয়ারা, কর্ণফুলী ও বোয়ালখালী; তৃতীয় ধাপে রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি উত্তর ও ফটিকছড়ি; চতুর্থ ধাপে লোহাগাড়া, সাতকানিয়া ও বাঁশখালী; পঞ্চম ধাপে পটিয়া, চন্দনাইশ ও হাটহাজারী।

কক্সবাজার: প্রথম ধাপে রামু, উখিয়া ও টেকনাফ; দ্বিতীয় ধাপে কক্সবাজার সদর; তৃতীয় ধাপে পেকুয়া ও কুতুবদিয়া; চতুর্থ ধাপে চকরিয়া ও মাতামুহুরী; পঞ্চম ধাপে মহেশখালী।

খাগড়াছড়ি পার্বত্য জেলা: প্রথম ধাপে মহালছড়ি, রামগড় ও লক্ষ্মীছড়ি; দ্বিতীয় ধাপে খাগড়াছড়ি সদর, মানিকছড়ি ও মাটিরাঙ্গা; তৃতীয় ধাপে পানছড়ি, দীঘিনালা ও গুইমারা।

রাঙ্গামাটি পার্বত্য জেলা: প্রথম ধাপে রাঙ্গামাটি সদর, বিলাইছড়ি ও জুরাছড়ি; দ্বিতীয় ধাপে লংগদু, বাঘাইছড়ি ও বরকল; তৃতীয় ধাপে কাউখালী ও নানিয়ারচর; চতুর্থ ধাপে কাপ্তাই ও রাজস্থলী।

বান্দরবান পার্বত্য জেলা: প্রথম ধাপে আলীকদম ও থানচি; দ্বিতীয় ধাপে বান্দরবান সদর, রুমা ও রোয়াংছড়ি; তৃতীয় ধাপে লামা ও নাইক্ষ্যংছড়ি।