
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা প্রতিবেদক

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
আজ সোমবার নির্বাচন কমিশনের ১৪তম কমিশন সভা শেষে ব্রিফিংয়ে ধাপভিত্তিক নির্বাচনের সম্ভাব্য এই সংখ্যা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন হতে পারে।
ধাপভিত্তিক নির্বাচনের সম্ভাব্য সংখ্যা তুলে ধরে সানাউল্লাহ বলেন, “১৩১টা উপজেলায় ১ হাজার ২৬টার মতোন ইউনিয়নে ভোট হবে প্রথম ফেজে, দ্বিতীয় ফেজে ১২৯টা উপজেলায় টেন্টেটিভলি ১ হাজার ১১৩টি ইউনিয়ন, তৃতীয় ধাপে ১১৮টা উপজেলায় ১০২টি ইউনিয়ন, চতুর্থ ধাপে ৯৩টা উপজেলায় ৭৯৩ ইউনিয়ন এবং পঞ্চম ধাপে ৩৭টা উপজেলায় ৩৫৬টা ইউনিয়ন।”
পঞ্চম ধাপে তুলনামূলক কম ইউনিয়ন রাখার কারণ ব্যাখ্যা করে ইসি বলেন, “ইচ্ছা করে পঞ্চম ফেজে কম রাখা হয়েছে যাতে করে এদিকে যদি আরও কিছু ফ্রি হয়ে যায়... যে আইনি জটিলতার কারণে এখন বিলম্বিত হচ্ছে অথবা অন্য কোন ঝুট ঝামেলা হলে... সেগুলো যেন আমরা এডজাস্ট করতে পারি।”
কোন ইউনিয়নে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশের আশা প্রকাশ করেন এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, “আমরা আশা করছি আগামী বৃহস্পতিবারের মধ্যে কোন ইউনিয়নে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে এটা ওয়েবসাইটে আমরা পোস্ট করে দিতে পারব।”
১০ ডিসেম্বরের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার পরিকল্পনার কথা জানিয়েছেন সানাউল্লাহ। ইউপি নির্বাচন শুরুর আগে জাতীয় নির্বাচনের মতোই দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। তিনি বলেন, “পলিটিক্যাল পার্টির সাথে ডায়ালগের একটা বিষয় আলোচিত হয়েছে বিভিন্ন পয়েন্ট আকারে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তথা ইউপি নির্বাচন শুরু করার পূর্বে আমরা সকল রাজনৈতিক দলের সাথে জাতীয় নির্বাচনের মতই একটি ডায়লগ করব এবং এই ডায়লগটা আগামী ১০ ডিসেম্বরের আগেই অনুষ্ঠিত হবে।”
ইসি সানাউল্লাহ বলেন, “আমরা স্থানীয় সরকার নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করব।”
জানুয়ারিতে ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য রাজনৈতিক কর্মসূচির প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, “আমরা মনে করি না যে, স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব ফেলবে। স্থানীয় সরকার নির্বাচন বরং কোনো কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়তা করবে।”

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।