Advertisement

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১ মৃত্যু, হাসপাতালে ১৬৭৪
দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। ছবি: চরচা

সারা দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৮ জনে।

অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন করে মারা যাওয়া ব্যক্তির মৃত্যু ঢাকা বিভাগে হয়েছে।

Advertisement

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৬৭ হাজার ৩১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ৬১ হাজার ১৯৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।