Advertisement

এনআরবি ব্যাংক-ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট বাই আইএইচজির চুক্তি স্বাক্ষর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

এনআরবি ব্যাংক-ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট বাই আইএইচজির চুক্তি স্বাক্ষর
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: এনআরবি ব্যাংক

এনআরবি ব্যাংক পিএলসি ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট বাই আইএইচজির সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারত্বের আওতায় ব্যাংকের ভিসা সিগনেচার ক্রেডিট কার্ডধারী গ্রাহকরা বিশেষ লাউঞ্জ ব্যবহারের সুবিধাসহ উন্নতমানের আতিথেয়তা সেবা উপভোগ করতে পারবেন।

Advertisement

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এনআরবি ব্যাংক জানিয়েছে, গতকাল রোববার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত এবং আইএইচজি দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের এরিয়া জেনারেল ম্যানেজার ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট জেনারেল ম্যানেজার অশ্বানি নায়ার।

Advertisement

অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব কার্ডস খাজা ওয়াছিউল্লাহ, হেড অব স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স মো. শফিকুল হাসান।

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট বাই আইএইচজির পক্ষে উপস্থিত ছিলেন ক্লাস্টার ডিরেক্টর অব ফাইন্যান্স সুজন সাহা, ক্লাস্টার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. নজরুল ইসলাম, ডিরেক্টর অব মার্কেটিং মিস সারাহ রহমান ও ক্রেডিট ম্যানেজার মো. মেহেদি হাসান।