Advertisement

ব্লুস্কাই হেলথ লিমিটেডের সাথে মিডল্যান্ড ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ব্লুস্কাই হেলথ লিমিটেডের সাথে মিডল্যান্ড ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: মিডল্যান্ড ব্যাংক

মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং ব্লুস্কাই হেলথ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

Advertisement

গতকাল সোমবার মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি এই চুক্তি স্বাক্ষর করা হয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে মিডল্যান্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সিটিও মো. নাজমুল হুদা সরকার এবং ব্লুস্কাই হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংকের সকল ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা ঢাকার মহাখালী টিবি গেটের কাছে অবস্থিত আধুনিক বেসরকারি ডায়াগনস্টিক ও মেডিকেল কনসালটেন্সি সেন্টার ব্লুস্কাই হেলথ লিমিটেডে প্যাথলজিক্যাল, রেডিওলজি এবং ইমেজিং সেবার ক্ষেত্রে বিশেষ ছাড় উপভোগ করবেন। এর মধ্যে ইনডোর (ভর্তি থাকা) রোগীদের জন্য সর্বোচ্চ ৩০ শতাংশ এবং আউটডোর (বহির্বিভাগ) রোগীদের জন্য ২০ শতাংশ পর্যন্ত ছাড় প্রযোজ্য হবে।

Advertisement

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস জনাব মো. আবেদ-উর-রহমান, ভিপি ও আরডিডি-এর সমন্বয়ক এবং পিআরডি-এর প্রধান জনাব মো. রাশেদুল আনোয়ার, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জনাব সজল আহমেদ এবং ব্লুস্কাই হেলথ লিমিটেডের হেড অব কর্পোরেট সেলস জনাব কে. এম. আতওয়ার হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।