Advertisement

মিডল্যান্ড ব্যাংকের বনানী শাখা পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

মিডল্যান্ড ব্যাংকের বনানী শাখা পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তর
মিডল্যান্ড ব্যাংকের বনানী শাখা পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তর। ছবি: সংগৃহীত

শরিয়াহসম্মত ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করতে মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) তার প্রচলিত বনানী শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তর করেছে।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ আনুষ্ঠানিকভাবে বনানী ইসলামী ব্যাংকিং শাখার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুফতি মুহাম্মদ আবু সাঈদ খান, সদস্য ড. আবু ইউছুফ মো. নেসার উদ্দিন ও ড. মুহাম্মদ শাহজাহান মাদানী উপস্থিত ছিলেন।

রাজধানীর এই শাখাটি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের নিলুফার হাইটসে ( বি-৫২ প্রথম তলা), অবস্থিত। বনানী ইসলামী ব্যাংকিং শাখার মাধ্যমে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য শরিয়াহসম্মত আমানত, বিনিয়োগসহ আধুনিক ব্যাংকিং সেবা দেওয়া হবে।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানালো হয়, মিডল্যান্ড ব্যাংকের ইসলামী ব্যাংকিং কার্যক্রম ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির নির্দেশনা ও তত্ত্বাবধানে শরিয়াহ নীতিমালা অনুসরণ করে এবং বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়।

পূর্ণাঙ্গ বনানী ইসলামী ব্যাংকিং শাখার কার্যক্রম শুরুর মাধ্যমে বনানী ও আশপাশের এলাকার ব্যক্তি ও ব্যবসায়িক গ্রাহকদের মধ্যে শরিয়াহভিত্তিক আর্থিক সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণে মিডল্যান্ড ব্যাংক আরও কার্যকর ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নাজমুল হুদা সরকারসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।