
চিত্রশিল্পী রাশিদ খানের ‘নদীলিপি’ নদী ও মানুষের অবচেতন সম্পর্কের গল্প
নদী ও মানুষের অবচেতন সম্পর্ক, স্মৃতি আর অনুভূতির গভীরতা নিয়ে রাজধানীর বনানীতে ঢাকা গ্যালারিতে অনুষ্ঠিত হলো চিত্রশিল্পী রাশিদ খানের একক চিত্রপ্রদর্শনী ‘নদীলিপি: দ্য রিভার স্ক্রিপ্ট’। গত ৫ নভেম্বর শুরু হওয়া ১০ দিনব্যাপী এই প্রদর্শনী শেষ হয়েছে ১৫ নভেম্বর।





