
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নতুন কর্মসূচি ‘অ্যারাইজ’ (ARISE) চালু করেছে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ)। কর্মসূচিটির প্রথম পর্যায়ে বাংলাদেশ ৩ কোটি মার্কিন ডলার সহায়তা পেতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজের বরাতে আজ শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা ইউএনবি।
সাইমুম পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ে সরকারের দৃঢ় অবস্থানের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত এই অর্থায়ন।
প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী জানান, এই অর্থের সিংহভাগ ব্যয় করা হবে দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের কল্যাণে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান ও অভিযোজন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উপকূলীয় সুরক্ষাব্যবস্থা জোরদার এবং ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।