বিশ্ব জলবায়ু সম্মেলন

কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে ক্লাইমেট ফাইন্যান্স এবং ক্লাইমেট ফ্রেন্ডলি প্রযুক্তিগত সহায়তসহ জরুরি ৫টি পদক্ষেপের দাবি জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত সম্মেলনে তিনি এই ভাষণ দেন।

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
এর আগে আজ সকাল সাড়ে সাতটায় আন্তালিয়ার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। তুরস্কের ইস্তাম্বুলে দুই ঘণ্টার যাত্রা বিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে আন্তালিয়ায় পৌঁছান তিনি।

কপ-৩১ থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের দায় সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম। তাই বাংলাদেশ কপ-৩১ সম্মেলনে আন্তর্জাতিক সহায়তার ন্যায্য হিস্যা আদায়ের চেষ্টা করবে।

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিসভার কয়েকজন সদস্য, রাজনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা।

৩১তম জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ আয়োজিত ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন ‘কনফারেন্স অফ পার্টিস’ (কপ-৩১) শুরু হচ্ছে আজ সোমবার। তুরস্কের আনাতোলিয়াতে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

পরিবেশ মন্ত্রণালয়ে ‘জাতীয় যুব জলবায়ু অবস্থানপত্র’ হস্তান্তর
দেশের তরুণদের দাবি এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষের সরাসরি অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি ‘যুব জলবায়ু অবস্থানপত্র ২০২৬’ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে এক মিলনায়তনে চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে ২০







