Advertisement

৩১তম জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

৩১তম জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
৩১ তম কপ জলবায়ু সম্মেলন শুরু আজ। ছবি: বাসস

জাতিসংঘ আয়োজিত ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলন ‘কনফারেন্স অফ পার্টিস’ (কপ-৩১) শুরু হচ্ছে আজ সোমবার। তুরস্কের আনাতোলিয়াতে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

Advertisement

এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, বিজ্ঞানী, উদ্যোক্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এই সম্মেলনে নিজেদের কথা তুলে ধরবে বাংলাদেশও। সম্মেলনে যোগ দিতে আগামীকাল মঙ্গলবার তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খবর বার্তা সংস্থা ইউএনবির।

Advertisement

১২ নভেম্বর সম্মেলনের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ ছাড়া সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের বিশ্বনেতাদের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এ সফর সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

জাতিসংঘের বার্ষিক এই জলবায়ু সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এতে সভাপতিত্ব করছে তুরস্ক। ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এরপর প্রতিবছর এই কনভেনশনের সদস্য দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রগতি পর্যালোচনা, যৌথ সমাধান তৈরি এবং বৈশ্বিক জলবায়ু নীতিকে প্রভাবিত করে এমন বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য সম্মেলনে মিলিত হয়।

এবারের সম্মেলনের মূল ভাবনা ‘কপ অব দ্য ফিউচার, ইমপ্লিমেন্টেশন কপ’। সংলাপ, ঐকমত্য ও পদক্ষেপের ভিত্তিতে এই সম্মেলনের লক্ষ্য দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা জোরদার করা এবং জলবায়ু মোকাবিলায় দেওয়া প্রতিশ্রুতিগুলোকে সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য পদক্ষেপে রূপ দেওয়া