Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

কপ-৩১ সামনে রেখে শ্রম অধিকার রক্ষার দাবি ৩ সংস্থার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ২১: ১৫
কপ-৩১ সামনে রেখে শ্রম অধিকার রক্ষার দাবি ৩ সংস্থার
‘কপ-৩১ সামনে রেখে শ্রম অধিকার নিশ্চিতের দাবি’ শীর্ষক এই অনুষ্ঠানে অতিথিরা। ছবি: মানুষের জন্য ফাউন্ডেশন

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণ, জীবিকার সুরক্ষা এবং আন্তর্জাতিক সংলাপে তাদের কার্যকর প্রতিনিধিত্বের দাবিতে একটি জাতীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

গতকাল বুধবার ঢাকায় ‘ন্যাশনাল অ্যালাইয়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশ’ (এনএজেটিবি), ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ (এমজেএফ) এবং ‘বাংলাদেশ লেবার ফাউন্ডেশন’ (বিএলএফ)-এর যৌথ উদ্যোগে ‘কপ-৩১ সামনে রেখে শ্রম অধিকার নিশ্চিতের দাবি’ শীর্ষক এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে আটটি আলোচ্য ক্ষেত্রের আওতায় শ্রমিকদের ২৩টি দাবি সংবলিত একটি সনদ উপস্থাপন করা হয়।

এনএজেটিবির নির্বাহী সমন্বয়কারী ও বিলস-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, অর্থনীতি সচল রাখলেও জলবায়ু সংকটের সবচেয়ে বেশি প্রভাব বহন করতে হচ্ছে শ্রমিকদের। তিনি ঋণ বা দানের বদলে প্রকৃত ক্ষয়ক্ষতির ভিত্তিতে ন্যায্য ক্ষতিপূরণ ও নীতিনির্ধারণে শ্রমিকদের কার্যকর অংশগ্রহণের দাবি জানান।

Advertisement
Advertisement
Advertisement

মানুষের জন্য ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম জানান, দেশের ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতের শ্রমিক তীব্র তাপপ্রবাহ, বাস্তুচ্যুতি ও চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন। তিনি অবৈতনিক সেবাকাজ ও প্রযুক্তিগত পরিবর্তনে ক্ষতিগ্রস্ত নারী শ্রমিকদের বিশেষ সুরক্ষাসহ কপ-৩১ এর বাংলাদেশ প্রতিনিধিদলে অন্তত একজন নারী শ্রমিককে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

বিএলএফ-এর নির্বাহী পরিচালক এ কে এম আশরাফ উদ্দিন বলেন, পরিবেশবান্ধব অর্থনীতিতে রূপান্তরের সময় শ্রমিকেরা অধিকার হারালে তা টেকসই হবে না।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। তিনি বিশ্বব্যাংকের তথ্য উল্লেখ করে জানান, ২০২৪ সালে তাপজনিত অসুস্থতায় বাংলাদেশে প্রায় ২৫ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। এনএজেটিবির প্রধান সমন্বয়কারী আনোয়ার হোসেন সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন এবং শাকিল আখতার চৌধুরী ২৩টি দাবি তুলে ধরেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম দাবিগুলোকে সময়োপযোগী আখ্যা দিয়ে জলবায়ু নীতি ও কপ-৩১ এর অবস্থানপত্রে অন্তর্ভুক্তির আশ্বাস দেন। তিনি জানান, সরকার আগামী তিন মাসে সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার মেগাওয়াট (ঢাকায় ২৯৬ মেগাওয়াটসহ) বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

বিষয়: জলবায়ুশ্রমিকদাবি
Advertisement
সর্বশেষ
  • ১

    খুলনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

  • ২

    ইউপি নির্বাচন: এমপিওভুক্ত শিক্ষকরা কি ভোটে অংশ নিতে পারবেন?

  • ৩

    ফ্রান্স এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে

  • ৪

    ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী

  • ৫

    কপ-৩১ সামনে রেখে শ্রম অধিকার রক্ষার দাবি ৩ সংস্থার

সম্পর্কিত
  • খুলনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

    খুলনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

    খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমের ওপর হামলার ঘটনায় পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ বৃহস্পতিবার সকালে নগরীর সোনাডাঙ্গা ও সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

  • ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী

    ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী

    ঢাকার অব্যাহত বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়ন বিষয়ক সভায় তিনি এ কথা বলেন।

  • শুক্রবার দেশজুড়ে ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচির ডাক সিজেপির

    শুক্রবার দেশজুড়ে ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচির ডাক সিজেপির

    অভিজিৎ দীপকে তার আহ্বানে বলেছেন, তিরঙ্গা বা ভারতের জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়। অন্য শহরেও একই ধরনের সমাবেশ আয়োজনের জন্য তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন।

  • এনসিটি লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

    এনসিটি লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

    চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সহ দেশের গুরুত্বপূর্ণ বন্দর ও লাভজনক সরকারি স্থাপনা বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।