Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

শুক্রবার দেশজুড়ে ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচির ডাক সিজেপির

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ২০: ৫১
শুক্রবার দেশজুড়ে ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচির ডাক সিজেপির
অভিজিৎ দীপকে। ছবি: রয়টার্স

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) দেশজুড়ে ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচির ডাক দিয়েছেন। পাশাপাশি জাতীয় পতাকা হাতে বিকেল ৫টায় দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে সমবেত হওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

Advertisement

সিজেপির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তারের প্রতিবাদ হিসেবে তিনি এ মিছিলের কথা বলেছেন।

ভারতের জনপ্রিয় ইংরেজি সংবাদপত্র হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

অভিজিৎ দীপকে তার আহ্বানে বলেছেন, তিরঙ্গা বা ভারতের জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়। অন্য শহরেও একই ধরনের সমাবেশ আয়োজনের জন্য তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন। হিন্দুস্তান টাইমসের আগের এক প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভের ডাক দেওয়ার কারণে তাকেও গ্রেপ্তার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

দাস ও রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে তিহার কারাগারে রাখার কয়েক দিন পর এই বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হলো। দিল্লি পুলিশ যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার এক দিন পর সেখানে প্রবেশের অভিযোগে তাদের সিজেপির কর্মী অজিঙ্কা শিন্দের সঙ্গে গ্রেপ্তার করা হয়।

রাহুল গান্ধী ভারতে বাংলাদেশের মতো ‘নৈরাজ্য’ চাইছেন: বিজেপি Pradeep-Bhandari

কনট প্লেসে কাল প্রতিবাদ করতে পারবেন অভিজিৎ দীপকে

এদিকে আজ বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে ১৬ অক্টোবর কনট প্লেসে বিক্ষোভ আয়োজন থেকে বিরত রাখার নির্দেশ দিতে অস্বীকৃতি জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ‘সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা’ নেওয়া হবে বলে দিল্লি পুলিশের দেওয়া আশ্বাস আদালত নথিভুক্ত করেছে।

বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী, পালিকা বাজারের লাইসেন্সধারী এক পথবিক্রেতা অনিল কুমার গুপ্তের করা আবেদনের শুনানি করছিলেন আদালত। আবেদনে তিনি আশঙ্কা প্রকাশ করেন, কনট প্লেসের সেন্ট্রাল পার্কে প্রস্তাবিত বিক্ষোভের কারণে ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাহত হতে পারে এবং ওই এলাকার ব্যবসায়ী ও অন্য কর্মজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন।

শুনানিতে দিল্লি পুলিশ আদালতকে আশ্বস্ত করে, আবেদনকারীর উত্থাপিত আশঙ্কার বিষয়টি বিবেচনায় নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। পরবর্তী শুনানির জন্য মামলাটি ৩ নভেম্বর ধার্য করা হয়েছে।

বিষয়: ভারতককরোচ জনতা পার্টিকর্মসূচিদিল্লিবিক্ষোভ মিছিলজাতীয় পতাকা
Advertisement
সর্বশেষ
  • ১

    খুলনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

  • ২

    ইউপি নির্বাচন: এমপিওভুক্ত শিক্ষকরা কি ভোটে অংশ নিতে পারবেন?

  • ৩

    ফ্রান্স এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে

  • ৪

    ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী

  • ৫

    কপ-৩১ সামনে রেখে শ্রম অধিকার রক্ষার দাবি ৩ সংস্থার

সম্পর্কিত
  • খুলনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

    খুলনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

    খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমের ওপর হামলার ঘটনায় পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ বৃহস্পতিবার সকালে নগরীর সোনাডাঙ্গা ও সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

  • ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী

    ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী

    ঢাকার অব্যাহত বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়ন বিষয়ক সভায় তিনি এ কথা বলেন।

  • কপ-৩১ সামনে রেখে শ্রম অধিকার রক্ষার দাবি ৩ সংস্থার

    কপ-৩১ সামনে রেখে শ্রম অধিকার রক্ষার দাবি ৩ সংস্থার

    গতকাল বুধবার ঢাকায় ‘ন্যাশনাল অ্যালাইয়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশ’ (এনএজেটিবি), ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ (এমজেএফ) এবং ‘বাংলাদেশ লেবার ফাউন্ডেশন’ (বিএলএফ)-এর যৌথ উদ্যোগে ‘কপ-৩১ সামনে রেখে শ্রম অধিকার নিশ্চিতের দাবি’ শীর্ষক এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

  • এনসিটি লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

    এনসিটি লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

    চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সহ দেশের গুরুত্বপূর্ণ বন্দর ও লাভজনক সরকারি স্থাপনা বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।