Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

খুলনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ২২: ০১
খুলনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২
গ্রেপ্তার প্রতীকী। ছবি: চরচা

খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমের ওপর হামলার ঘটনায় পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ বৃহস্পতিবার সকালে নগরীর সোনাডাঙ্গা ও সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Advertisement

গ্রেপ্তাররা হলেন- মূল পরিকল্পনাকারী নগরীর হাজী মহসিন রোড এলাকার বাসিন্দা মিরাজ ওরফে স্পিকার মিরাজ (৩৯) ও তার সহযোগী নগরীর টুটপাড়াস্থ সরকারপাড়ার বাসিন্দা মো. ইব্রাহিম গাজী (৪২)।

Advertisement
Advertisement
Advertisement

এসআরবি-৬ অধিনায়ক নিস্তার আহমেদ চরচাকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সোনাডাঙা থানার কলাবাগান এলাকা ও খুলনা সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার মিরাজের বিরুদ্ধে এর আগে কেএমপির আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাতসহ চুরি ও ডাকাতির একাধিক মামলার রয়েছে। এছাড়া সহযোগী ইব্রাহিম গাজীর বিরুদ্ধেও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।”

তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা এই চাঞ্চল্যকর ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা police new

গত বৃহস্পতিবার দিবাগত রাতে রূপসা ফেরি পার হয়ে রিকশায় নগরীর সিমেট্রি রোডের পুলিশ ক্লাবে ফেরার পথে খানজাহান আলী রোডে কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীদের হামলার শিকার হন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলম। সে সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কব্জিতে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিরস্ত্র) মো. আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দিয়েছে খুলনা জেলা পুলিশ প্রশাসন।

বিষয়: খুলনাপুলিশহামলাপরিকল্পনাগ্রেপ্তার
Advertisement
সর্বশেষ
  • ১

    খুলনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২

  • ২

    ইউপি নির্বাচন: এমপিওভুক্ত শিক্ষকরা কি ভোটে অংশ নিতে পারবেন?

  • ৩

    ফ্রান্স এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে

  • ৪

    ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী

  • ৫

    কপ-৩১ সামনে রেখে শ্রম অধিকার রক্ষার দাবি ৩ সংস্থার

সম্পর্কিত
  • ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী

    ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী

    ঢাকার অব্যাহত বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়ন বিষয়ক সভায় তিনি এ কথা বলেন।

  • কপ-৩১ সামনে রেখে শ্রম অধিকার রক্ষার দাবি ৩ সংস্থার

    কপ-৩১ সামনে রেখে শ্রম অধিকার রক্ষার দাবি ৩ সংস্থার

    গতকাল বুধবার ঢাকায় ‘ন্যাশনাল অ্যালাইয়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশ’ (এনএজেটিবি), ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ (এমজেএফ) এবং ‘বাংলাদেশ লেবার ফাউন্ডেশন’ (বিএলএফ)-এর যৌথ উদ্যোগে ‘কপ-৩১ সামনে রেখে শ্রম অধিকার নিশ্চিতের দাবি’ শীর্ষক এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

  • শুক্রবার দেশজুড়ে ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচির ডাক সিজেপির

    শুক্রবার দেশজুড়ে ‘তিরঙ্গা মার্চ’ কর্মসূচির ডাক সিজেপির

    অভিজিৎ দীপকে তার আহ্বানে বলেছেন, তিরঙ্গা বা ভারতের জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়। অন্য শহরেও একই ধরনের সমাবেশ আয়োজনের জন্য তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন।

  • এনসিটি লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

    এনসিটি লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

    চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সহ দেশের গুরুত্বপূর্ণ বন্দর ও লাভজনক সরকারি স্থাপনা বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।