Advertisement

কপ-৩১ থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

কপ-৩১ থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: ফেসবুক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের দায় সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম। বাংলাদেশ কপ-৩১ সম্মেলনে আন্তর্জাতিক সহায়তার ন্যায্য হিস্যা নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Advertisement

আজ মঙ্গলবার সকালে কপ-৩২ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তুরস্কের উদ্দেশে রওনা হয়। বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে প্রতিনিধিদলকে বিদায় জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “এ সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেখানে আমাদের প্রধানমন্ত্রী অংশগ্রহণ করছেন। সেখানে কার্বন ডাই-অক্সাইড এমিশনের ক্ষেত্রে যে এমিট করেছে, সেটি নিরসনের জন্য, গ্লোবাল যে হিস্যা সেটা নিশ্চিত হবে।”

“বাংলাদেশের আগ্রহ ও সবকিছু মিলিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে পৃথিবী বাঁচানোর জন্য তারেক রহমানের যে অবদান, সে অবদানের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে পারবো বলে আশা করছি।”

রিজভী আরও বলেন, কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও বিশেষজ্ঞরা একত্রিত হবেন। সেখানে বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানো এবং বৈশ্বিক উষ্ণায়নের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলার উপায় নিয়ে আলোচনা হবে।

এ সময় তারেক রহমানকে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে অভিহিত করেন রিজভী। তিনি বলেন, পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা, ফলদ ও কাঠজাতীয় গাছের চাষে উৎসাহ দেওয়া এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারের মতো পরিবেশবান্ধব উদ্যোগের কারণে তারেক রহমান জনসাধারণের প্রশংসা পেয়েছেন।