Advertisement

১ ডিসেম্বর থেকেই নিম্নতম মজুরি কার্যকর হবে: বোর্ড চেয়ারম্যান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

১ ডিসেম্বর থেকেই নিম্নতম মজুরি কার্যকর হবে: বোর্ড চেয়ারম্যান
পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা। ছবি: চরচা

পোশাক শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি ঘোষণার তারিখ যাই হোক না কেন, আগামী ১ ডিসেম্বর থেকেই তা কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

Advertisement

আজ মঙ্গলবার গার্মেন্টস খাতের চলমান অস্থিরতা নিয়ে মজুরি বোর্ডের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আজাদ সুবহানী বলেন, “নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করার পেছনে কোনো চাপ ছিল না। বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় সভাটি স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে। নতুন মজুরি ঘোষণার তারিখ যখনই নির্ধারণ করা হোক, তা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।”

এ সময় মজুরি নিয়ে কোনো ধরনের ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান বোর্ড চেয়ারম্যান। এসব তথ্যকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা না করারও অনুরোধ করেন তিনি।

Advertisement

শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এরপরও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।

আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, সড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সরকার। পুলিশের পাশাপাশি বিজিবি ও এপিবিএনের সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।