
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। আজ মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেছে পোশাকশ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
শিল্প পুলিশ জানায়, সকাল সাড়ে নয়টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডা গ্রুপের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে সড়কে জড়ো হন।একপর্যায়ে তারা সড়কে বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন।
এসময় পুলিশ ও বিজিবির সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে একই দাবিতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টা তারা সড়কটি অবরোধ করে রাখেন। আশুলিয়ার খেজুরবাগান এলাকাতেও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
এ ছাড়া জামগড়া, বেরন, জিরাবো, কাটুরিয়া ও বাইপাইল এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা বাইরে বেরিয়ে বিক্ষোভ মিছিল করেন।
এই পরিস্থিতিতে সাভার ও আশুলিয়ার ৫০টি কারখানার কর্তৃপক্ষ মঙ্গলবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চল দুটিতে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মোমিনুল ইসলাম আরও বলেন, ঠিক কতটি কারখানায় শ্রমিক অসন্তোষ হয়েছে, তার সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি। তবে ৫০টির বেশি কারখানায় শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গেছে।
মজুরি বৃদ্ধির দাবিতে বেশ কয়েকদিন ধরেই সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের অসন্তোষ চলছে। এ সময় দফায় দফায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।