Advertisement

চট্টগ্রামে এস আলম গ্রুপের বন্ধ কারখানা চালুর দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে এস আলম গ্রুপের বন্ধ কারখানা চালুর দাবিতে স্মারকলিপি
চট্টগ্রামে এস আলম গ্রুপের বন্ধ কারখানা চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করেন শ্রমিক-কর্মচারীরা। ছবি: চরচা

চট্টগ্রামে এস আলম গ্রুপের বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন চাকরি হারানো শ্রমিক-কর্মচারীরা। আজ সোমবার দুপুরে হাজারো শ্রমিক-কর্মচারী জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

Advertisement

এস আলম গ্রুপের সাবেক কর্মচারী হারুন অর রশীদ বলেন, “কারখানাগুলো বন্ধ আছে। আমাদের প্রায় ১২ হাজার কর্মী বেকার হয়ে পড়েছেন। প্রায় দুই বছর বন্ধ থাকার পরও কোম্পানি গত আগস্ট পর্যন্ত আমাদের বেতন দিয়েছে। গত তিন-চার মাস আমাদের কোনো আয় নেই।”

Advertisement

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি একটাই- আমাদের চাকরিটা যেন ফিরে পাই। বন্ধ মিল-কারখানাগুলো চালু করে দিলে আমরা আবার চাকরি ফেরত পাব। আমরা পরিবার নিয়ে খুবই অসহায় দিনযাপন করছি।”

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আজ এস আলম গ্রুপের বিভিন্ন কারখানায় যারা কাজ করতেন তাদের মধ্যে একটি বড় গ্রুপ এসেছেন স্মারকলিপি নিয়ে। তারা অনেকে দীর্ঘ ২০-২৫ বছর কাজ করেছেন। তাদের কারখানা বন্ধ হওয়ার পরও চলতি বছরের আগস্ট পর্যন্ত তারা আর্থিক সাপোর্ট দিয়েছে। এরপর তাদের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে।”

তিনি বলেন, “তারা কারখানায় ফিরে যেতে চান এবং কাজ করতে চান। তারা তো কোন ক্রাইমের সাথে জড়িত না। তাদের স্মারকলিপি অবশ্যই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাব।”

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম গ্রুপের মালিকানাধীন ১১টি শিল্প কারখানার একযোগে গত ১ আগস্ট থেকে বন্ধ ঘোষণা করা হয়।