Advertisement

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর চার দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর চার দিনের রিমান্ডে
এসপি জাহাঙ্গীর। ছবি: সংগৃহীত

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

Advertisement

আজ রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন আদালত।

Advertisement

চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি পক্ষের আইনজীবী (পিপি) মফিজুল হক ভূঁইয়া চরচাকে বলেন, ওই পুলিশ কর্মকর্তাকে বিকেলে আদালতে হাজির করে রাষ্ট্রদ্রোহের মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল শনিবার দিবাগত রাতে চট্টগ্রামে আরআরএফ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও পাঁচলাইশ থানা-পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী চরচাকে জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেন। বিরুদ্ধে

রাষ্ট্রবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগ আসার পর গত মঙ্গলবার এসপি জাহাঙ্গীরের দুটি মোবাইল ফোন জব্দ করে নজরদারিতে রাখা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদও করা হয়।

তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে।