Advertisement

চট্টগ্রামে টহল পুলিশের গাড়ি চুরির অভিযোগে আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে টহল পুলিশের গাড়ি চুরির অভিযোগে আটক ১
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালিশহরে টহল পুলিশের পিকআপ ভ্যান চুরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম মহানগরী এলাকার দেওয়ানহাট থেকে তাকে আটক করা হয়।

Advertisement

চট্টগ্রাম নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার জানানো হয়েছে, আটক মো. রুবেলের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনাতে। তবে তিনি নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালা পাড়ায় থাকতেন।

Advertisement

গতকাল বুধবার দুপুরের পর নগরীর হালিশহর থানাধীন পুলিশ লাইনস সংলগ্ন পুনাক ক্যান্টিনের সামনে পিকআপ ভ্যান রেখে ভাত খেতে যায় টহল পুলিশের একটি দল। এসময় এক ব্যক্তি গাড়ির দরজা খুলে সেটি চালিয়ে পালিয়ে যায়।

এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে কর্ণফুলী থানার ফকিরনির হাট এলাকা থেকে পিকআপ ভ্যানটি উদ্ধার করে।

এ ঘটনার সাথে যুক্ত অন্যদের আটকে অভিযান অব্যাহত আছে বলেও পুলিশের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।