ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে টহল গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শুক্রবার ৫টার দিকে মিরসরাই উপজেলার চিনকি আস্তানায় এ ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান চরচাকে বলেন, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে টহল দেওয়ার সময় পুলিশের টহল গাড়িকে পেছন দিক থেকে সোহাগ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে পাঁচ পুলিশ আহত হয়েছেন।
এদের মধ্যে গুরুতর আহত রানা ও শফিক নামে দুই কনস্টেবলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর তিন পুলিশ সদস্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে বলেও জানান রাকিবুল হাসান।
রাকিবুল হাসান জানান, দুর্ঘটনার পর টহল বাসটিকে জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।