Advertisement

চট্টগ্রামে নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে নিজ বাসা থেকে কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের মানচিত্র। ছবি: চরচা

চট্টগ্রামের খুলশী এলাকায় নিজ বাসা থেকে চন্দ্রা শর্মা (৩৬) নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

গতকাল সোমবার রাতে দক্ষিণ খুলশীর ৩ নম্বর সড়কের জাকির হোসেন সোসাইটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Advertisement

নিহত চন্দ্রা শর্মা চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ছিলেন।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল হক বলেন, “গতকাল রাতে উনার স্বামী বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।”

এসআই জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।