Advertisement

উন্নয়ন বাধাগ্রস্ত করতে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার শুরু হয়েছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

উন্নয়ন বাধাগ্রস্ত করতে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার শুরু হয়েছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: বাসস

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

Advertisement

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে ‘চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সরকার অর্থনৈতিক অগ্রগতির জন্য যেসব নীতি ও কর্মসূচি নিয়েছে, সেগুলো বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। বিগত দিনে যারা দুর্বৃত্তায়নের মাধ্যমে বাংলাদেশকে লুটপাট করে গেছে, সেই লুটপাটের মাশুল এখনো দিতে হচ্ছে। তারা চায় না বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাক।”

অর্থমন্ত্রী বলেন, “অর্থনৈতিক অগ্রগতিতে বাধা সৃষ্টিকারীদের প্রতিহত করতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয়। এ ক্ষেত্রে যার যার অবস্থান থেকে সবার ভূমিকা রয়েছে। যারা অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তাদের সরকার, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।”

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, “২০৩৪ সালে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে। সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। এজন্য উন্নয়নের নীতিমালা যে দিয়েছি সেটা বাধাগ্রস্ত করতে দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে। বিগত সরকারের দুর্নীতির কারণে দেশের ওপর বিপুল ঋণের বোঝা চেপেছে। ব্যাংক খাত ও শেয়ারবাজার ধ্বংস হয়ে গেছে। সেগুলো ঠিক করতে হচ্ছে। এর ওপর মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে উচ্চমূল্যে জ্বালানি কিনতে হচ্ছে। এত কিছুর পরও সরকার সাহস করে বড় বড় উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে।”

অর্থমন্ত্রী বলেন, “চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের ‘হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছি। চট্টগ্রাম বন্দরের দক্ষতা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হলে বেসরকারি খাতের মাধ্যমে পরিচালনা করতে হবে। মহেশখালী ও খুলনায় গভীর সমুদ্রবন্দর স্থাপন করা হবে। চট্টগ্রাম বিমানবন্দর সম্প্রসারণের কাজও শিগগিরই শুরু হবে।”