
খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকার বাস বন্ধ
নগরীর রয়্যাল মোড়ে প্রতিদিনের স্বাভাবিক সেই কোলাহল নেই। কাউন্টারগুলো ফাঁকা। সোহাগ, গ্রীন লাইন ও গোল্ডেন লাইনসহ অন্যান্য গাড়িগুলো তাদের যাত্রা বাতিল করেছে। ফোন করে বিক্রিত টিকেটের টাকা ফেরত দিচ্ছেন কাউন্টার মাস্টাররা।









