রাজধানী

অ্যাপ্রোন পরে রাতে ঢামেকে ঘুরছিলেন তরুণী, আনসারের হাতে আটক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অ্যাপ্রোন পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে এক নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাঁঠালবাগানে অগ্নিকাণ্ড: আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪
রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে হওয়া আগুনে দগ্ধ শামসুন্নাহার বেগম (৫০) মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনই মারা গেলেন।

কাঁঠালবাগানে অগ্নিকাণ্ড: বাঁচানো গেল না সানজিদাকেও
রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগান এলাকায় অগ্নিকাণ্ডে সানজিদা (২০) নামে আরও একজন মারা গেছেন। এনিয়ে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।

সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার
রাজধানীর লালমাটিয়া থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

আওয়ামী লীগ নয়, লড়াই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে: নাহিদ ইসলাম
আওয়ামী লীগ নয়, বর্তমান লড়াই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, ভারত তার মাটি বাংলাদেশ বিরোধীদের ব্যবহারের সুযোগ দিচ্ছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত
দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার যে আদেশ হাইকোর্ট দিয়েছিলেন, তা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে আর কোনো বাধা থাকল না।

‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম তাকে গ্রেপ্তারের তথ্য চরচাকে নিশ্চিত করেছেন।

লালবাগে গ্যাস লাইন মেরামতের সময় রেস্টুরেন্টে আগুন, দগ্ধ ৬
রাজধানীর লালবাগে গ্যাস লাইন মেরামতের সময় আগুনে পাঁচ কর্মচারী ও এক মিস্ত্রিসহ ছয়জন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে লালবাগ থানার ‘কাচ্চি খানাস’ নামের রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে।

হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ ২
রাজধানীর হাজারীবাগের বটতলা মাজার এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পারভিন আক্তার (৫০) নামে এক নারী নিহত নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন দগ্ধ হয়েছেন।

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

রাজধানীতে ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’ শুরু
রাজধানীর বারিধারার দেশ আর্ট গ্যালারিতে পাঁচ শিল্পীর যৌথ চিত্রপ্রদর্শনী ‘ফ্র্যাগমেন্টেড রিয়্যালিটি’ অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার বিকেল ৫টায় শুরু হওয়া সাত দিনব্যাপী এই প্রদর্শনী চলবে আগামী শুক্রবার পর্যন্ত। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে।

খিলগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজধানীর খিলগাঁওয়ে বাসা থেকে ডেকে নিয়ে একটি ওয়ার্কশপের ভেতরে মো. মোস্তফা (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীসহ কয়েকজন তাকে মারধর করেছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।

দেশের ৭ জেলায় ৮৬ প্লাটুন বিজিবি মোতায়েন
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আজ শনিবার দেশের সাত জেলায় ৮৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মোতায়েনের জন্য আরও চার প্লাটুন বিজিবি প্রস্তুত রয়েছে।

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে নারীর মৃত্যু
রাজধানীর কাঁঠালবাগানে গ্যাসের লিকেজ থেকে আগুন লেগে দগ্ধ পাঁচজনের মধ্যে সাবা (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাবেক এমপি দোলন, সচিব মিজানুর ও অভিনেতা তমাল রিমান্ডে
রাজধানীর ধানমণ্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

‘ক্ষুদ্র সন্ত্রাসীগোষ্ঠী’ অপকর্ম করছে, দেশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশের সাম্প্রতিক সহিংসতার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, একটি ‘ক্ষুদ্র সন্ত্রাসীগোষ্ঠী’ এসব অপকর্ম করছে। এসময় তিনি দাবি করেন, বাংলাদেশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশের সিনেমা: গল্প, বিনিয়োগ, নাকি হিসাবের অস্বচ্ছতা–কোনটি বড় সংকট?
ত্রিভুজ প্রেমের সিনেমা কাজী জহিরের ‘অবুঝ মন’ মুক্তি পেয়েছিল ১৯৭২ সালে। এ ছবির গান-গল্প আর রাজ্জাক-শাবানার অভিনয় বাংলা সিনামার ভক্ত পুরনো প্রজম্মের কাছে এখনো জীবন্ত। রাজধানীর অন্যতম জনপ্রিয় প্রেক্ষাগৃহ মধুমিতায় ছবিটি দেখতে দর্শক অপেক্ষা করেছে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। ধূসর বর্তমানে

রাজধানীতে আজও ঝরছে বৃষ্টি, থাকতে পারে সপ্তাহজুড়ে
গতকাল বৃহস্পতিবার থেকে রাজধানীতে হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আজ শুক্রবার সকালেও থেমে থেমে নগরীতে বৃষ্টি ঝরছে। এতে সকাল থেকেই আবহাওয়ায় শীতের আমেজ তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী সপ্তাহজুড়েই দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টির প্রবণতা কমতে পারে।

আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

রাজধানীতে আওয়ামী লীগের ১০৭ জন আটক
রাজধানী ঢাকায় গত ২৪ ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ জন নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল বুধবার বেলা ১১টা থেকে আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে সাবেক শিক্ষার্থী নুরুল ইসলাম নাহিদও রয়েছেন।














