Advertisement

খিলগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

খিলগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ফাইল ছবি

রাজধানীর খিলগাঁওয়ে বাসা থেকে ডেকে নিয়ে একটি ওয়ার্কশপের ভেতরে মো. মোস্তফা (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীসহ কয়েকজন তাকে মারধর করেছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।

Advertisement

আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নিহতের বড় বোন জুলেখা বেগম জানান, তার ভাই বাড়ির পাশের একটি খালে মাছ চাষ করতেন। মাছ চাষকে কেন্দ্র করে প্রতিবেশী মো. হোসেনের সঙ্গে তাদের বিরোধ চলছিল।

জুলেখা বেগমের দাবি, ‘‘গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোস্তফাকে বাসা থেকে ডেকে নিয়ে যান কয়েকজন। পরে খিলগাঁওয়ের নাগদারপাড় পেট্রল পাম্পের বিপরীত পাশে একটি ওয়ার্কশপের ভেতরে নিয়ে মো. হোসেন, ইউনুস, খানসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজন মিলে তাকে পিটিয়ে আহত করেন।’’

খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থল থেকে মোস্তফাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।