
ইন্দোনেশিয়ায় কারখানার আগুনে নিহত ২৪, নিখোঁজ ৩০
ইন্দোনেশিয়ায় একটি মিষ্টি তৈরির কারখানায় আগুন লেগে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৩৬ জন। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার যে আদেশ হাইকোর্ট দিয়েছিলেন, তা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে আর কোনো বাধা থাকল না।
প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ সোমবার এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় আপিল আবেদন করেছিল।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রিটকারী পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আব্দুল কাইয়ুম ও ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।
১৮ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার জন্য আবেদন করেছেন প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী। সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সভা করেছে ইউজিসি। সেখানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়। একইসঙ্গে ১ জানুয়ারির পর ভর্তির আবেদন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়। ইউজিসির ওই বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সূচিতেই পরীক্ষার কথা জানায়।

ইন্দোনেশিয়ায় কারখানার আগুনে নিহত ২৪, নিখোঁজ ৩০
ইন্দোনেশিয়ায় একটি মিষ্টি তৈরির কারখানায় আগুন লেগে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৩৬ জন। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম তাকে গ্রেপ্তারের তথ্য চরচাকে নিশ্চিত করেছেন।

লালবাগে গ্যাস লাইন মেরামতের সময় রেস্টুরেন্টে আগুন, দগ্ধ ৬
রাজধানীর লালবাগে গ্যাস লাইন মেরামতের সময় আগুনে পাঁচ কর্মচারী ও এক মিস্ত্রিসহ ছয়জন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে লালবাগ থানার ‘কাচ্চি খানাস’ নামের রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে।

হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ ২
রাজধানীর হাজারীবাগের বটতলা মাজার এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পারভিন আক্তার (৫০) নামে এক নারী নিহত নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন দগ্ধ হয়েছেন।