
রিজিজু বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন... তরুণদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়, দোষীদের শাস্তি দেওয়া হয় এবং একটি ত্রুটিমুক্ত ব্যবস্থা গড়ে তোলা হয়।”

গত ১৯ ও ২০ জুন বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচির অনুমতি দিয়েছিল পুলিশ। তবে অনুমতির সময়সীমা শেষ হয়ে গেলেও বিক্ষোভকারীরা স্থান ত্যাগ করতে অস্বীকৃতি জানান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে ওপরের সব শ্রেণিতে ভর্তির জন্য বিদ্যমান লটারি পদ্ধতি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবনির্বাচিত সরকার। আগামী শিক্ষাবর্ষ (২০২৭ সাল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। মেধাভিত্তিক ভর্তির পদ্ধতিতে ফেরা কতটা বাস্তবসম্মত হলো?

স্কুলে ‘পুনঃভর্তি ফি’ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট আবেদন করেছে ‘বাংলাদেশ আইন ও অধিকার এইড’ নামের একটি বেসরকারি সংস্থা। রিটে পুনঃভর্তির নামে ফি আদায়কে অবৈধ ঘোষণা করাসহ তিনটি নির্দেশনা চাওয়া হয়েছে।

বেলা ১২টায় শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনের (নতুন কলা অনুষদ) ইতিহাস বিভাগের তৃতীয় তলার ৩০২৩ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে নকল করার সময় ওই দুই পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়গুলো আগামীতে সমন্বয়ের মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করলে সংশ্লিষ্টদের ভোগান্তি লাঘব হবে বলে প্রত্যাশা পরীক্ষার্থী ও অভিভাবকদের।