Advertisement

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত
বাংলাদেশ সুপ্রীম কোর্ট। ফাইল ছবি

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

Advertisement

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মহসিন কবির বলেন, “যারা এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন, এক মাসের মধ্যে সরকার তাদের পরীক্ষা নেবে। এর মধ্যে যেন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না হয়, সে জন্য হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন।”

রিট আবেদনকারী আইনজীবী কামরুন নাহার সাংবাদিকদের বলেন, “এইচএসসি পরীক্ষায় প্রায় ছয় লাখ শিক্ষার্থী পাস করলেও প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। সরকার যেহেতু এক মাসের মধ্যে তাদের রিটেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই মাত্র ২৫ দিন সময় পিছিয়ে দিলে তারাও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।”

কামরুন নাহার আরও বলেন, “বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা শুরু করার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়গুলো তা বিবেচনায় নেয়নি। ইউজিসির সেই নির্দেশনা না মানার নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করেই এই রিট আবেদন করা হয়েছে।”

Advertisement