Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পদত্যাগের দাবি ওঠার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন ভারতের শিক্ষামন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১৮: ৪৯
পদত্যাগের দাবি ওঠার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন ভারতের শিক্ষামন্ত্রী

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় পদত্যাগের দাবি ওঠার পর প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, আন্দোলনরত তরুণদের উদ্বেগ দূর করা এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

Advertisement
Advertisement
Advertisement

শিক্ষার্থীদের কয়েক দিনের ব্যাপক বিক্ষোভের পর স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এক্সে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান লেখেন, “আমাদের সরকার সংসদে নিট নিয়ে আলোচনা এবং তরুণদের প্রতিটি যৌক্তিক উদ্বেগের সমাধানে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ।”

Advertisement
Advertisement
Advertisement

রাহুল গান্ধীর আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “ভারতের শিক্ষার্থীরা রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার চেয়ে অনেক ভালো কিছু পাওয়ার যোগ্য।”

৫৭ বছর বয়সী ধর্মেন্দ্র প্রধান ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা এবং দলটির উদীয়মান মুখ হিসেবে পরিচিত। অতীতে তাকে বিজেপির সর্বভারতীয় সভাপতি করার সম্ভাবনাও আলোচনায় এসেছিল।

২০১৪ সালে মোদি প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, ইস্পাত, দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে ২০২১ সালে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেন। তার বাবাও বিজেপির প্রবীণ নেতা ছিলেন এবং ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে মোদি বা বিজেপি আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিশ্লেষকদের মতে, এটি দলটির কাছে তার রাজনৈতিক গুরুত্বেরই ইঙ্গিত বহন করে।

বিষয়: ভর্তি পরীক্ষাআন্দোলনমেডিকেল ভর্তি পরীক্ষানরেন্দ্র মোদিশিক্ষার্থীভারতশিক্ষামন্ত্রী
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক