
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ সেশনের একই দিনে একাধিক ভর্তি পরীক্ষা হওয়ার কারণে ভোগান্তিতে পড়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী ও অভিভাবকরা এমন ভোগান্তির কথা জানিয়েছেন।
ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ১১ টা ১৫ মিনিটে। তবে, একই দিনে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ২টা থেকে।
কুমিল্লা থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা মোহাম্মদ শামীম বলেন, “আমরা অনেক দূর থেকে পরীক্ষা দিতে এসেছি। আজকে আমার দুইটা পরীক্ষা একই দিনে। আমাদের আশা ছিল যে আমরা এখানে পরীক্ষাটা দ্রুত শেষ করে কৃষিগুচ্ছ পরীক্ষা দিতে যাব। আমাদের কৃষিগুচ্ছের কেন্দ্র চট্টগ্রাম নাসিরাবাদ উইমেন'স কলেজে।”
শামীমের বাবা আবদুল মতিন বলেন, “একদিনে একাধিক পরীক্ষা হলে আমরা যারা অভিভাবক আছি তাদেরও দুশ্চিন্তার কমতি থাকে না। অভিভাবক ও শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে বিশ্ববিদ্যালয়গুলোর উচিত নিজেদের মধ্যে সমন্বয় করে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা।”
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার পর দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।
চিকিৎসক জানিয়েছে, রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া ও খাবার না খাওয়ার কারণেই তাদের এ শারীরিক সমস্যা দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলো আগামীতে সমন্বয়ের মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করলে সংশ্লিষ্টদের ভোগান্তি লাঘব হবে বলে প্রত্যাশা পরীক্ষার্থী ও অভিভাবকদের।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।