
গবেষণার তথ্য অনুযায়ী, সংগৃহীত ৩৪টি নমুনার মধ্যে ৭৬ দশমিক ৫ শতাংশ অর্থাৎ ২৬টিতে প্রতি ১০০ গ্রামে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। শিশুদের উপযোগী বিশেষ ছয়টি টুথপেস্টের মধ্যে চারটিতেই এ ধরনের ক্ষতিকর কণা শনাক্ত হয়েছে।

২০২৪ সালের ৩১ জুলাই সারাদেশে কারফিউ। অন্যদিকে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি। হাইকোর্টের সামনে পুলিশ ভ্যানের পথ রোধ করে দাঁড়িয়ে আছেন একা এক তরুণী। ঝুঁকি নিয়ে সেদিন এই প্রতিরোধ গড়ে তুলেছিলেন নুসরাত জাহান টুম্পা।

আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো বলেন, “বারবার অনুরোধ করা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিচ্ছে না এবং আমাদের পছন্দের কোনো বেসরকারি হাসপাতালে স্থানান্তরেরও অনুমতি দিচ্ছে না।”

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ বাতিল ও অসাংবিধানিক ঘোষণা করে হা্ই কোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আইনজীবীরা বলছেন, এর ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল। কিন্তু কীভাবে ফিরবে তত্ত্বাবধায়ক। জুলাই সনদ অনুযায়ী নাকি সংসদ যেভাবে ঠিক করবে সেভাবে? সংসদে এ নিয়ে আলোচনা হয়েছে?

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচন ব্যবস্থাকে দলীয়করণের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো গণতন্ত্র ও জনগণের সার্বভৌমত্ব ধ্বংস করা হয়েছে।

মো. আসাদুজ্জামান বলেন, “বর্তমানে দেশের আদালতগুলোতে ১৮ লাখ ১৩ হাজার ২৬৩টি দেওয়ানি এবং ২৮ লাখ ২৬ হাজার ২১৩টি ফৌজদারি মামলাসহ মোট ৪৬ লাখ ৩৯ হাজার ৪৭৬টি মামলা বিচারাধীন রয়েছে।”

রাজধানীর মিরপুর থানায় করা সাগর হত্যা মামলাসহ তিন মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য (এমপি) শিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

অবহেলার দায়ে পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী ওই নারীর সন্তানদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ওই নারীর যে ছেলে যুগ্ম সচিব, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এই জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন।

খনো কি ঢালাও মামলা হচ্ছে না? আদালত কি নিরপেক্ষতা ও ন্যায়বিচার বজায় রাখতে পারছে? আইনজীবী সমিতির নির্বাচনের হালচাল ইত্যাদি নানা বিষয় নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

এখনো কি ঢালাও মামলা হচ্ছে না? আদালত কি নিরপেক্ষতা ও ন্যায়বিচার বজায় রাখতে পারছে? আইনজীবী সমিতির নির্বাচনের হালচাল ইত্যাদি নানা বিষয় নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

নির্দেশনাটির যথাযথ বাস্তবায়ন নিশ্চিতে এই রায়কে কন্টিনিউয়াস ম্যান্ডামাস (চলমান নির্দেশনা) হিসেবে ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে একটি কমপ্লায়েন্স রিপোর্ট আদালতে দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

২২ এপ্রিল নির্ধারিত সময়ের ১৯ মিনিট দেরিতে জমা দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে ইসি।

মানহানির মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। আজ সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী মো. রেদোয়ান-ই-খোদা গত ২৩ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করেন।

জিজ্ঞাসাবাদে শিশু জানায়, শফিকুর রহমান, বিথী এবং বাসার অন্যরা নিয়মিত মারধর ও খুন্তির গরম ছ্যাঁকা দিয়ে তাকে নির্যাতন করত।

রমজানের শুরুর দিন থেকেই সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে আগামীকাল সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।